অস্ট্রেলিয়ায় মুক্তি পাচ্ছে ‘শান’
বিনোদন

অস্ট্রেলিয়ায় মুক্তি পাচ্ছে ‘শান’

সান নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের পর এবার অস্ট্রেলিয়ায় মুক্তি পাচ্ছে ‘শান’ সিনেমাটি ,সে দেশে ডিস্ট্রিবিউশন করছে বঙ্গজ ফিল্মস। ঈদের পর ফ্রান্সে প্রদর্শিত হওয়ার পর গত ২৪ জুন যুক্তরাষ্ট্রের ৮০টির মতো প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘শান’।

আরও পড়ুন: বিশ্বজুড়ে কমেছে মৃত্যু

ঈদুল ফিতরে বাংলাদেশে মুক্তি পায় সিয়াম আহমেদ ও পূজা চেরি অভিনীত ছবি ‘শান’। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও কর্ণধার তানিম মান্নান গণমাধ্যমে জানিয়েছেন, রবিবার অস্ট্রেলিয়ায় মুক্তি পাচ্ছে ‘শান’।
তানিম মান্না বলেন, ‘বাংলাদেশে মুক্তির পর বেশ সাড়া ফেলে সিনেমাটি। এছাড়া মালয়েশিয়া-যুক্তরাষ্ট্রে মুক্তির পরও সিনেমাটি প্রশংসিত হয়। সে কারণে সিনেমাটি আমরা অস্ট্রেলিয়ায় মুক্তি দিচ্ছি। রবিবার থেকে সিডনিতে মুক্তির মাধ্যমে প্রদর্শন শুরু হচ্ছে। অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশিদের নিকটস্থ প্রেক্ষাগৃহে সিনেমাটি উপভোগ করার জন্য অনুরোধ জানাচ্ছি। পর্যায়ক্রমে অন্য স্টেটগুলোতেও চলবে।’

‘শান’ সিনেমার কাহিনি গড়ে উঠেছে মানব পাচারকে কেন্দ্র করে। এটি পরিচালনা করেছেন এম এ রাহিম। সিনেমার প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও পূজা চেরি। আরও আছেন মিশা সওদাগর, ডন, নাদের চৌধুরী, তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুনা বিশ্বাসসহ অনেকে।

সিনেমাটি অস্ট্রেলিয়ায় মুক্তি পাওয়া প্রসঙ্গে নির্মাতা এম এ রাহিম বলেন, ‘দর্শকদের ভালোবাসায় সিক্ত ‘শান’। দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের নানা দেশে মুক্তি পাচ্ছে। খবর নিয়েছি সেখানে দর্শকরা সিনেমাটি দেখে প্রশংসা করেছেন। বিশেষ করে আমেরিকায় ‘শান’ দেখতে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ায়। আশা করি সেখানে বসবাসরত বাংলাদেশিদেরও সিনেমাটি ভালো লাগবে।’

সাননিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা