ছবি : সংগৃহিত
বিনোদন

কোটি টাকার মডেল সিতারা!

বিনোদন ডেস্ক: দেশ-বিদেশে মডেলিং করে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করা সম্ভব। তবে এতো কম বয়সে বিশাল অংকের পারিশ্রমিক! এমনটা আর কখনোই শোনা যায়নি। এই সংবাদটি এখন রীতিমতো ভাইরাল।

আরও পড়ুন: নগ্নতায় আমার আপত্তি রয়েছে

অবিশ্বাস্য হলেও মডেলিংয়ে বিশাল পরিমাণ পারিশ্রমিক নেওয়া এ খুদে মডেলের বয়স মাত্র ১১ বছর। অথচ তার ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যা ১.৩ মিলিয়ন।

সম্প্রতি একটি বিজ্ঞাপনে তাকে দেখা গেছে। যে বিজ্ঞাপনের জন্য তিনি ১ কোটি রুপি পারিশ্রমিক পেয়েছেন। খুদে এই মডেল দক্ষিণী সিনেমার জনপ্রিয় সুপারস্টার মহেশ বাবুর মেয়ে সিতারা। এতো অল্প বয়সেই তার জনপ্রিয়তা কোনো সুপারস্টারের চেয়েও কম নয়।

আরও পড়ুন: সিনেমাটা দেখতে বাধ্য হয়েছি

সম্প্রতি একটি জুয়েলারি হাউজ তার নামেই লঞ্চ করেছে তাদের নতুন কালেকশন। গহনার সেই নতুন কালেকশনের নাম সিতারা কালেকশন। সেই বিজ্ঞাপনের মডেল হিসেবেও শুট করেছেন সিতারা।

জানা যায়, এই বিজ্ঞাপনের জন্য সিতারা ১ কোটি রুপি নিয়েছেন। পাশাপাশি একটি নতুন রেকর্ডও গড়েছে। সিতারাই প্রথম মডেল, যে মাত্র ১১ বছর বয়সে স্থান পেয়েছে টাইমস স্কোয়ারের বিলবোর্ডে।

আরও পড়ুন: মিনিটে কোটি টাকা চান উর্বশী

মেয়ের অভাবনীয় এই সাফল্যে আনন্দে আত্মহারা বাবা দক্ষিণের সুপারস্টার মহেশ বাবু ও মা নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী নম্রতা শিরোদকর। পাশাপাশি খুদে মডেলের বাবা-মা অনেক গর্ব অনুভব করছেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা