ফাইল ছবি
বিনোদন

মিনিটে কোটি টাকা চান উর্বশী

বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী উর্বশী রাউতেলা। অভিনয় জীবন হোক কিংবা ব্যক্তিগত জীবন, অ্যাওয়ার্ড শোয়ে তার লুক সবসময়ই থাকে শিরোনামে। সুন্দরী প্রতিযোগিতায় সর্বাধিক বিজয়ীর রেকর্ডও রয়েছে তার।

আরও পড়ুন: ‘সুখবর’ দিলেন পরিণীতি

বয়স মাত্র ২৯, কিন্তু তার পারিশ্রমিক যেন আকাশছোঁয়া! তার নাচেও মুগ্ধ হয়েছে সিনে প্রেমীরা, সে ছবি ফ্লপ হোক বা হিট। কিন্তু কদর কমেনি তার।

ভারতীয় গণমাধ্যম থেকে জানা যায়, একটি ছবিতে তিন মিনিট কাজের জন্য ৩ কোটি টাকা দাবি করেছেন এ সুন্দরী। অর্থাৎ প্রতি মিনিটের জন্য ১ কোটি। কোনো অভিনেত্রী এখনও পর্যন্ত এত পারিশ্রমিক চাননি এই সময়ের জন্য।

এর আগে, দক্ষিণ ভারতের মেগাস্টার চিরঞ্জীবী অভিনীত ‘ভালতেয়ার ভিরাইয়া’-তে একটি আইটেম গানের জন্য ২ কোটি টাকা চার্জ করেছিলেন উর্বশী। ছবিটি চলতি বছরের জানুয়ারিতে মুক্তি পেয়েছিল।

আরও পড়ুন: বিকিনিতে আবেদনময়ী শ্রাবন্তী

প্রসঙ্গত, উর্বশী ২০১৩ সালে ‘সিং সাব দ্য গ্রেট’ দিয়ে অভিনয়ে জীবন শুরু করেন। ২০১৪ সালে মিস্টার অ্যারাভাতের সঙ্গে কন্নড় ইন্ডাস্ট্রিতে পা রাখেন। কিছুদিন পর দক্ষিণী ছবি ‘দ্য ওয়ারিয়র’-এ দেখা যাবে উর্বশীকে।বয়াপতি শ্রীনু-রামা পোথিনেনির আসন্ন ছবিতে আরও একটি ডান্স নম্বরেও দেখা যাবে তাকে।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা