জয়া আহসান
বিনোদন

সিনেমাটা দেখতে বাধ্য হয়েছি

বিনোদন ডেস্ক: ‘আদিম’ সিনেমাটি দর্শক সারিতে বসে দেখেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

আরও পড়ুন: ফারিয়ার ‘কলিজা আর জান’

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ফিল্ম সোসাইটির উদ্যোগে ৫ দিনব্যাপী চলছে জলতরঙ্গ সিনেসপ্তাহ। সোমবার সন্ধ্যায় উৎসবে দেখানো হয় যুবরাজ শামীমের চলচ্চিত্র ‘আদিম’। এই সিনেমা দেখতে হাজির ছিলেন জয়া।

জয়া বলেন, অনেক দিন ধরেই ‘আদিম’ দেখব ভাবছিলাম। কিন্তু ব্যস্ততার কারণে হয়ে ওঠেনি। দর্শকের সাথে বসে যখন আদিম দেখছিলাম, তখন সব কিছু বাদ দিয়ে শুধু সিনেমাটাই দেখতে বাধ্য হয়েছি। অসাধারণ একটা ট্রিপ। অনেকদিন পর একটি সৎ সিনেমা দেখলাম!

তিনি আরও বলেন, এ রকম অসাধারণ একটি সিনেমা আমাদের দেশে নির্মিত হয়েছে, এটা আমাদের গর্ব। দর্শকের উচিত এরকম সিনেমার সাথে থাকা। আদিম দেখলে দর্শক আরও পরিণত হবেন।

বুধবার (১২ জুলাই) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে বুয়েট অডিটোরিয়ামে রয়েছে ‘আদিম’ এর আরও একটি শো। গত ২৬ মে প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি।

আরও পড়ুন: ভিনদেশি নায়িকাই ভরসা!

প্রসঙ্গত, জয়া আহসানের অভিনীত প্রথম চলচ্চিত্র ব্যাচেলর (২০০৪)। তিনি নাসির উদ্দীন ইউসুফ পরিচালিত সৈয়দ শামসুল হক'র নিষিদ্ধ লোবান উপন্যাস অবলম্বনে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত গেরিলা চলচ্চিত্রে বিলকিস বানু চরিত্রে এবং রেদওয়ান রনি পরিচালিত চোরাবালি চলচ্চিত্রে সাংবাদিক নবনী আফরোজ চরিত্রে অভিনয় করে টানা দুইবার শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এরপর তিনি অনিমেষ আইচ পরিচালিত জিরো ডিগ্রী (২০১৫) ও অনম বিশ্বাস পরিচালিত দেবী চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে আরও দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।

সম্প্রতি মুক্তি পেয়েছে জয়ার নতুন সিনেমা ‘অর্ধাঙ্গিনী’। মুক্তির পর দর্শকদের প্রশংসার পাশাপাশি বক্স অফিসেও দারুণ সাড়া ফেলেছে সিনেমাটি। সিনেমাটিতে জয়ার সহশিল্পী হিসেবে রয়েছেন কৌশিক সেন, চূর্ণী গাঙ্গুলির মতো গুণী তারকা শিল্পীরা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা