ছবি- সংগৃহিত
বিনোদন

আইসিইউতে গায়ক আকবর

বিনোদন ডেস্ক: হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি আছেন শিল্পী আকবর। ‘তোমার হাত পাখার বাতাসে’ গানটি গেয়ে পরিচিতি পেয়েছেন রিকশাচালক আকবর। ‘ইত্যাদি’র মাধ্যমে উঠে আসা এই শিল্পীকে নিয়ে শুরু হয় আলোচনা।
দীর্ঘদিন ধরেই আকবর ডায়াবেটিস, কিডনির অসুখসহ বেশ কিছু জটিল রোগে আক্রান্ত।

গত সাত মাস ধরে তার পায়ের অবস্থাও জটিল। হাঁটতে পারেন না। তার একমাত্র মেয়ে অথৈ জানান, ৩০ মার্চ সকাল ৮টায় ওটিতে নেয়া হয় আকবরকে। অস্ত্রোপচার চলে বেশ লম্বা সময়।

আরও পড়ুন: অর্থনৈতিক সংকটে অভিষেকের পরিবার

এ প্রসঙ্গে আকবরকন্যা বলেন, ‘আলহামদুলিল্লাহ। সফলভাবে আব্বুর অপারেশন সম্পন্ন হয়েছে। বর্তমানে আব্বু আইসিইউতে আছে। সবাই আব্বুর জন্য দোয়া করবেন।'

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আকবরের চিকিৎসার খরচ আজীবনের জন্য মওকুফ করে দিয়েছেন। এই হাসপাতালেই হয়েছে তার পায়ের অপারেশন।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা