হিজাব ইস্যুতে সরব ভারতের বিশ্বসুন্দরী  হরনাজ সান্ধু
বিনোদন

আমাদের এখানে মেয়েদেরকেই নিশানা করা হয়

বিনোদন নিউজ ডেস্ক : ভারতের বিশ্বসুন্দরী হরনাজ সান্ধু বলেছেন, যেসব নারী হিজাব পরেন তাদের বাধা দেওয়া উচিত নয়। আমাদের এখানে মেয়েদেরকেই নিশানা করা হয়। কোনও নারীকে যদি দমিয়ে রাখার চেষ্টা করা হয়, তবে তার উচিত এগিয়ে এসে প্রতিবাদ করা।

আরও পড়ুন : জাতীয় মসজিদের নতুন খতিব মুফতি রুহুল আমীন

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, তিনি আরও বলেন, আমরা নানা ধর্মের নারীরা রয়েছি, সবার উচিত একে-অপরকে সম্মান জানানো।

২০২১ সালে বিশ্বসুন্দরীর মঞ্চে ভারতের নাম উজ্জ্বল করেন হরনাজ সান্ধু। দীর্ঘ ২১ বছর পর মিস ইউনিভার্সের খেতাব পান কোনও ইন্ডিয়ান।

সাংবাদিক সম্মলনে হারনাজকে হিজাব নিয়ে প্রশ্ন করা হলে, প্রথমেই বিশ্ব সুন্দরী জানিয়ে দেন তিনি রাজনৈতিক কোনও ইস্যু নিয়ে মন্তব্য করতে রাজি নন।

আরও পড়ুন : ক্ষমতা হারানোর ঝুঁকিতে ইমরান!

পরে তিনি বলেন, এই যেমন এখন আমাকে নিশানা বানানো হচ্ছে। আপনারা মেয়েদের নিজেদের মতো করে বাঁচতে দিন। ডানা মেলে উড়তে দিন। ওদের ডানা কাটার চেষ্টা করবেন না। দরকারে নিজেদের ডানা কাটুন। মেয়েদের নিজেদের ইচ্ছে মতো পোশাক পরার অধিকার আছে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়, কর্ণাটক আদলতের রায়ে বলা ‘ধর্ম চর্চায় হিজাব অপরিহার্য নয়’ নিয়ে হইচই হয়। সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব পরার নিষেধাজ্ঞা নিয়েও সরব হয় একটা বড় অংশ।

আরও পড়ুন : বিএনপি নেতৃত্ব আজ বিভক্ত

নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই এই ইস্যুতে এক টুইট বার্তায় লিখেছেন, হিজাব পরে মেয়েদের স্কুলে যেতে নিষেধ করার বিষয়টি ভয়াবহ। তিনি ভারতীয় নেতাদেরও অনুরোধ জানিয়েছিলেন তাঁরা যেন এভাবে মুসলিম মহিলাদের কোনঠাসা করার চেষ্টা না করেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা