বিনোদন

ট্রিপল আর-এর প্রশংসায় পঞ্চমুখ আল্লু অর্জুন

বিনোদন ডেস্ক: বহু প্রতিক্ষা শেষে মুক্তি পেয়েছে এস এস রাজামৌলি পরিচালিত সিনেমা ‘ট্রিপল আর’। আর মুক্তির পরই সিনেমাটির প্রশংসায় পঞ্চমুখ ‘আইকনিক স্টার’খ্যাত তেলেগু অভিনেতা আল্লু অর্জুন।

মাইক্রোব্লগিং সাইট টুইটারে আল্লু লিখেছেন, ‘ট্রিপল আর সিনেমার পুরো টিমকে আন্তরিক শুভেচ্ছা। অসাধারণ একটি সিনেমা। আমাদের গর্ব এস এস রাজামৌলি গারুর দূরদর্শিতার প্রতি শ্রদ্ধা। ক্যারিয়ার সেরা ও কিলার পারফরম্যান্সের জন্য রাম চরণের জন্য গর্বিত।’

আরও পড়ুন: সৃষ্টিশীলভাবে আমরা বিবাহিত

অন্য এক টুইটে আল্লু লিখেছেন, ‘অসাধারণ অভিনয় জুনিয়র এনটিআর। অজয় দেবগন গারু ও আলিয়া ভাটের উপস্থিতি ছিল চমৎকার।’ পাশাপশি নিনেমার অন্য কলাকুশলীদেরও শুভেচ্ছা জানান আল্লু অর্জুন।

প্রসঙ্গত, কমারাস ভীমা ও আলুরি সীতারামা রাজু নামের দুই বীর যোদ্ধাকে নিয়ে ‘ট্রিপল আর’ সিনেমার গল্প। এতে কেন্দ্রীয় চরিত্রে আছেন জুনিয়র এনটিআর ও রাম চরণ। ৪৫০ কোটি রুপি বাজেটের এই সিনেমাটি প্রথমদিনে আয় করেছে ২৪০ কোটি রুপি।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা