বিনোদন

সৃষ্টিশীলভাবে আমরা বিবাহিত

বিনোদন ডেস্ক: ভারতের দক্ষিণী সিনেমা ও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি হাসান। শুধু তাই নয় সে তামিল সিনেমার কিংবদন্তি অভিনেতা কমল হাসানের মেয়ে।

কাজের পাশাপাশি ব্যাক্তিগত জীবন নিয়েও সমালোচনায় থাকেন তিনি। তবে নতুন খবর হচ্ছে, দিল্লির ডুডল আর্টিস্টি শান্তনু হাজারিকার সঙ্গে নতুন করে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন শ্রুতি। এমনকি বিয়েও করবেন। আর এ সম্পর্কের বিষয়টি শ্রুতি হাসান নিজেই স্বীকার করেছেন। তবে এতদিন সম্পর্ক নিয়ে কথা বলেননি শান্তনু।

সম্প্রতি শ্রুতি হাসানের সঙ্গে প্রেমের সম্পর্কের বিষয়ে মুখ খুলেছেন শান্তনু হাজারিকা। হিন্দুস্তান টাইমসকে শান্তনু বলেন, শ্রুতি ও আমি পরস্পরের জন্য অনুপ্রেরণার। সৃষ্টিশীলভাবে আমরা বিবাহিত। আমাদের বন্ধন অনেক দৃঢ়। আমরা দুজনেই সৃষ্টিশীল বিষয়কে পছন্দ করি।

আরও পড়ুন: ভাইরাল শাহরুখকন্যা

কবে নাগাদ বিয়ের পিঁড়িতে বসবেন? এমন প্রশ্নের উত্তরে শান্তনু বলেন, বিয়ের জন্য আমাদের আরো অপেক্ষা করতে হবে। দেখুন, এটা ঠিক কীভাবে ঘটে।

এর আগে ভারতীয় একটি সংবাদমাধ্যমে শ্রুতি হাসান বলেন, আজকাল সবাই আমাকে বিয়ের বিষয়ে প্রশ্ন করছেন। আমি আগেও বলেছি, বিয়ে নিয়ে কোনো কিছুই গোপন করব না। বিয়ে করলে তা একদিন ঘোষণা করব।

প্রসঙ্গত, মাইকেল করসেলের সঙ্গে ব্রেকআপের পর বেশ কিছুদিন আড়ালে ছিলেন শ্রুতি। পরবর্তী সময়ে প্লাস্টিক সার্জারি করে খবরে আসেন তিনি। সেই কথা স্বীকারও করেন এই অভিনেত্রী।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা