বিনোদন

এমপি হতে চান জায়েদ খান

বিনোদন ডেস্ক: ঢাকাই ছবির আলোচিত চিত্রনায়ক জায়েদ খান এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। সম্প্রতি জায়েদ খানের এক ভিডিও ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। তবে ভিডিওটি কোনদিনের তা নিশ্চিত করা যায়নি।

আরও পড়ুন: গৌরীপুরে ছাত্রলীগ নেতার ওপর হামলা

ভিডিওতে জায়েদ খান যায়, ক্ষমতাসীন আওয়ামী লীগ দলের অধীনে তিনি রাজনীতি করতে ইচ্ছুক, তা জাতীয় সংসদসহ যেকোনো পর্যায়ে হোক। দলের প্রয়োজনে কাজ করতে চান তিনি।

জায়েদ খান দাবি করেন, আওয়ামী লীগ করেন বলেই এফডিসিতে তাকে নিয়ে ষড়যন্ত্র ও প্রোপাগাণ্ডায় মেতেছেন স্বাধীনতাবিরোধী শক্তির একটি দল।

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন, তার নৌকার ছোট্ট একজন কর্মী হিসেবে আমি এই রাজনীতিটা করতে চাই। ভবিষ্যতে যদি দল আমাকে প্রয়োজন মনে করে আমি তাদের হয়ে কাজ করব। ভবিষ্যতে যদি আমার দলের নেত্রী কিংবা নীতিনির্ধারকরা দেশের কোথাও সংসদ সদস্য হিসেবে নির্বাচনের সুযোগ দেন কিংবা কোনো রাজনৈতিক পদবী দিতে চান তাহলে আমি সেখানে রাজনীতি করতে ইচ্ছুক।

আরও পড়ুন: ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলা

আওয়ামী লীগের রাজনীতিতে তিনি নতুন নন বলে দাবি করে জায়েদ খান বলেন, আওয়ামী লীগে আমি কোনো অনুপ্রবেশকারী নই। পারিবারিকভাবে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। আমি ছাত্রলীগের রাজনীতি করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায় রাজনীতি করেছি। বর্তমান সরকার আমাকে আওয়ামী লীগের কেন্দ্রীয় সংস্কৃতি বিষয়ক উপ-কমিটির সদস্য নির্বাচিত করেছে। রাজনীতি করতে আমি খুব পছন্দ করি। মানুষের কল্যাণে কাজ করতে চাই।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা