ছবি-সংগৃহিত
বিনোদন

আবারও বিপাশার মা হওয়ার গুঞ্জন

বিনোদন ডেস্ক: ২০১৬ সালে করণ সিং গ্রোভারকে বিয়ে করেন বলিউড জনপ্রিয় অভিনেত্রী বিপাশা বসু। বিয়ের পর থেকেই বিভিন্ন সময় তার মা হওয়ার গুঞ্জন চাউর হয়েছে।

তবে প্রতিবারই বিষয়টি অস্বীকার করেছেন এ বিপাশা। কিন্তু এ গুঞ্জন যেন থামার নয়। আবারও সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। আর এ ভিডিওকে কেন্দ্র করে আবার বিপাশার মা হতে যাওয়ার গুঞ্জন বাতাসে ভেসে বেড়াচ্ছে।

আরও পড়ুন: মারা গেছেন শুকরের হৃদপিণ্ড প্রতিস্থাপিত হওয়া ব্যক্তি

ভিডিওতে দেখা যায়, গাড়ি থেকে নামছেন বিপাশা বসু। তার পরনে নীল রঙের ঢিলেঢালা পোশাক। গাড়ি থেকে নামার সময়ে মনে হয়, তার বেবি বাম্প দৃশ্যমান। যদিও নামার পর তেমনটা মনে হয় না।

কিন্তু নেটিজেনদের একটি অংশ জোর দিয়ে বলছে, বিপাশা বসু অন্তঃসত্ত্বা। তবে বিপাশার ঘনিষ্ঠ একজন বলিউড লাইফকে বলেন, বিপাশা গর্ভবতী নন। যখন তিনি মা হতে যাবেন, তখন বিষয়টি সবাইকে জানাবেন।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা