সংগৃহীত ছবি
বিনোদন

বিয়ে করলেন অদিতি-সিদ্ধার্থ

বিনোদন ডেস্ক: বিয়ে করলেন বলিউডের তারকা দম্পতি অদিতি রাও হায়দারি। সিদ্ধার্থের সঙ্গে গাঁটছড়া বাঁধার সেই মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভক্ত-অনুরাগীদের মাঝে ভাগ করে নিয়েছেন তারা।

আরও পড়ুন: ক্ষমা চাইলেন দেব

অদিতি ক্যাপশনে লিখেছেন, তুমি আমার সূর্য, আমি তোমার চাঁদ এবং আমার সমস্ত তারা। আজীবন আমার সঙ্গে এভাবেই থেকো। হাসতে থেকো। ভালোবাসা, আলো এবং জাদুর ছোঁয়ায় ভরে থেকো। মিসেস এবং মিস্টার আদু-সিধু।’

অদিতি রাও হায়দারি এবং সিদ্ধার্থ ইনস্টাগ্রামে বেশকিছু ছবি শেয়ার করেছেন। তাদের একটি মন্দিরের বাইরে দেখা গেছে। অদিতিকে একটা হালকা বাদামি রঙের শাড়ি পরে দেখা গিয়েছে। তার চুলে ফুলের মালা, যাতে নববধূকে অত্যন্ত সুন্দরী দেখাচ্ছে। সিদ্ধার্থকে সাদা রঙের ধুতি-পাঞ্জাবি পরে দেখা গেছে। এমনকি, দক্ষিণ ভারতীয় সংস্কৃতিতে বিয়েটা হয়েছে।

আরও পড়ুন: সালমানের সঙ্গী কাজল

অদিতি ২০০২ সালে আইনজীবী তথা প্রাক্তন অভিনেতা সত্যদীপ মিশ্রকে বিয়ে করেন কিন্তু ২০১২ সালে বিয়ে করলেও, তিনি বৈবাহিক অবস্থা সম্পর্কে কোনও রকম মন্তব্য করতে চাননি। এক বছর পরে ২০১৩ সালে, তিনি একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন তিনি এবং সত্যদীপ আলাদা হয়ে গিয়েছেন।

২০২১ সালে অদিতি এবং সিদ্ধার্থের ‘হা সমুদ্রম’-এর সেটে দেখা হয়। দু’জনের ডেটিংও শুরু হয় সেখান থেকেই। ২৮ মার্চ, ২০২৪-এ, তারা বাগদানের ছবি শেয়ার করেছিলেন। সিদ্ধার্থেরও এটা দ্বিতীয় বিয়ে। তিনি ২০০৩ সালে মেঘনাকে বিয়ে করেন। দু’জনে দিল্লিতে একে অন্যের প্রতিবেশী ছিলেন এবং প্রেমে পড়েন। ২০০৬ সালে তাদের পথ আলাদা হয়ে যায়। এবং ২০০৭ সালে বিবাহ বিচ্ছেদ হয়ে যায়।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা