বিনোদন

অভিনয়েই অনিয়মিত হয়ে গিয়েছিলাম

সান নিউজ ডেস্ক: বাংলাদেশী অভিনেত্রী এবং মডেল জাকিয়া বারী মম। বিশ্বব্যাপী মহামারী করোনার কারণে মম গত দুবছর কম কাজ করেছেন। ইদানীং পরিস্থিতির উন্নতি হওয়ায় অভিনয়ের গতি বৃদ্ধি করেছেন। নাটকের পাশাপাশি এখন নিয়মিত সিনেমায় অভিনয় করছেন। অভিনয় এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনায় মম বলেন,

আরও পড়ুন: ফের যুদ্ধবিরতির ঘোষণা রাশিয়ার

শুটিং নিয়েই ব্যস্ত আছি। কারণ এখন করোনা পরিস্থিতির উন্নতি হয়েছে। তাই আমিও কাজের দিকে মনোযোগ বাড়িয়ে দিয়েছি। তিনি আরও বলেন, সচেতনভাবেই কাজ করছি। যতটুকু সম্ভব স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করি। তা ছাড়া যখন যে জায়গায় কাজ করছি, সেসব জায়গায় স্বাস্থ্যবিধি অনুসরণ করার বিষয়ে জোর দেই। জীবনটা আমার কাছে বেশি মূল্যবান। তাই সুস্থ থাকা বেশি গুরুত্বপূর্ণ। তার বর্তমান সিনেমা সম্পর্কে জানতে চাইলে বলেন, সম্প্রতি রেডিও নামের একটি সিনেমায় অভিনয় করছেন। নানা কারণে সিনেমাটি আমার কাছে গুরুত্বপূর্ণ। প্রথমত এটি মুক্তিযুদ্ধের গল্পের। এ ছাড়া এর মাধ্যমে রিয়াজ ভাইয়ের সঙ্গে দীর্ঘ ১৫ বছর পর অভিনয় করছি। আমার অভিনয় জীবনের শুরুতে তার সঙ্গে অভিনয়ের সুযোগ হয়েছিল একবার। এবারও তার সঙ্গে আনন্দেই অভিনয় করেছি।

তার অভিনীত আগামীকাল নামের একটি সিনেমাও মুক্তির অপেক্ষায় আছে বলেও জানান তিনি।

মম বলেন, অঞ্জন আইচের পরিচালনায় এ সিনেমায় অভিনয় করেছিলাম করোনাকাল শুরু হওয়ার আগেই। এতে আমার সহশিল্পী ছিলেন ইমন। করোনাকাল শুরু না হলে এটি অনেক আগেই মুক্তি পেত। আশা করছি, প্রেক্ষাগৃহে মুক্তি প্রতীক্ষিত এ সিনেমাটি সাড়া জাগাবে।

আরও পড়ুন: ন্যাটোতে আর যোগ দিতে চায় না ইউক্রেন

তিনি আরও বলেন, তিন বছর আগে বলিউডের একটি সিনেমায়ও অভিনয় করেছিলেন। ম্যাক্স কি গান নামের সেই সিনেমাটির সব কাজ শেষ করে দিয়েছিলাম তখনই। এর মুক্তির বিষয়টি নির্ধারণ করবেন সিনেমাটির প্রযোজক ও পরিচালক। এর বেশি তথ্য আপাতত আমার কাছে নেই।

নাটকে কম কাজ করছেন বলে তিনি বলেন, আমি তো অভিনয়েই অনিয়মিত হয়ে গিয়েছিলাম। নাটকে খুব কম কাজ করছি গত দুবছর ধরেই। একটি ধারাবাহিকে কাজ করছি। আগামী ঈদের জন্য একখণ্ডের নাটকেও অভিনয় শুরু করেছি।

আরও পড়ুন: ঢাকা-আবুধাবি চার সমঝোতা স্মারক স্বাক্ষর

জাকিয়া বারী মম ২০০৬ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার সৌন্দর্য্য প্রতিযোগিতায় জয়লাভ করেন। ২০০৭ সালে তৌকির আহমেদ পরিচালিত দারুচিনি দ্বীপ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে তার আবির্ভাব ঘটে। এই চলচ্চিত্রের তার কাজের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এছাড়া ২০১৫ সালে ছুঁয়ে দিলে মন ছবিতে অভিনয় করে মেরিল-প্রথম আলো পুরস্কারের দর্শক জরিপ ও সমালোচক শাখায় শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার লাভ করেন। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি তিনি টেলিভিশন নাটকেও কাজ করেছেন।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা