বিনোদন

ফের এক সঙ্গে রিয়াজ-মম

বিনোদন ডেস্ক: দারুচিনি দ্বীপ এটি ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী চলচ্চিত্র। ছবিটি নিবেদন করেছে লাক্স। আজ থেকে ১৫ বছর২০০৭ সালে তৌকির আহমেদ পরিচালিত দারুচিনি দ্বীপ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে তার আবির্ভাব ঘটে। সেখানে তিনি নায়ক হিসেবে পেয়েছিলেন ঢালিউডের নন্দিত চিত্রনায়ক রিয়াজকে।

এরপর তাদের একসঙ্গে সিনেমায় দেখা যায়নি, তবে একসাথে অনেক নাটকে কাজ করেছেন। এবার সেটাই হতে যাচ্ছে। নতুন সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন অনন্য মামুন। সিনেমা নাম রেডিও। এতে অভিনয় করবেন রিয়াজ ও মম।

আগামীকাল (২০ ফেব্রুয়ারি) দুজনই ছবিটির জন্য চুক্তিবদ্ধ হবেন বলে জানিয়েছেন পরিচালক অনন্য মামুন।

পরিচালক মামুন বলেন, রেডিও সিনেমাটি ১৯৭১ সালের ৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণকে কেন্দ্র করে নির্মিত হবে। একটি গ্রামের কিছু মানুষের ঘটনা থাকবে সেখানে। যাদের কাছে ৭ মার্চের ভাষণ অনেক ভূমিকা রেখেছে।

আরও পড়ুন: বিয়ে করা ছাড়া কোনো উপায় ছিল না

তিনি আরও বলেন, আগামীকাল চুক্তিবদ্ধ হবেন রিয়াজ ও মম। সবকিছু ঠিক থাকলে রেডিও সিনেমার শুটিং শুরু হবে আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে।

এই সিনেমা প্রসঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ করলে অভিনেতা রিয়াজ বলেন, একটু ব্যস্ত রয়েছি। কিছু মনে না করলে ঘণ্টাখানেক পর কথা বলতে চাই।

অন্যদিকে অভিনেত্রী জাকিয়া বারী মমকে ফোনে পাওয়া যায়নি।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা