বিনোদন

বিয়ে করা ছাড়া কোনো উপায় ছিল না

বিনোদন ডেস্ক: বাংলাদেশি ছবির আলোচিত নায়িকা পরীমনি বলেছেন, ‘আসলে আমাদের বিয়ে করা ছাড়া কোনো উপায় ছিল না। একসঙ্গে সারা জীবন থাকার জন্যই আমরা বিয়ে করে ফেলি।’ ভালোবাসা দিবস উপলক্ষে সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

পরীমনি বলেন, ‘গুনিন’ ছবির শুটিং শুরুর আগে নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম ভাইয়ের বাসায় যাই। সেদিন সাদা পাঞ্জাবি পরে ঘরের কোনায় বসে থাকা একটা ছেলেকে (শরিফুল রাজ) লক্ষ্য করি। গিয়াস ভাই আমাকে খুব বকাবকি করছিল।

তিনি আরও বলেন, আমি শুধু ঘরে কোনায় বসে থাকা ছেলেটাকেই দেখছিলাম। ওই দিন কোনো বকাবকিই আমার গায়ে লাগেনি। এরপর রাজ বলল আমার খিদে লেগেছে। টেবিলে অনেক খাবার থাকার পর রাজ বলে, আমি ভাত খাব। তখন আমি জানতে চাইলাম কোনো আইটেম পছন্দ আছে কি না। রাজ জানায়, মুরগির তরকারি দিয়ে খাবে।’

অন্যদিকে, শরিফুল রাজ বলেন, ‘ডান হাত ভাঙা থাকার কারণে ভাত খাওয়ার সময় আমার হাত থেকে ভাত পড়ে যেত। এ বিষয়টা পরীমনি খেয়াল করে। এরপর যখনই ভাত খেতাম, পরী আমাকে নিজের হাত দিয়ে খাইয়ে দিত। এভাবেই পরীমনিকে রাজের ভালো লাগা শুরু হয়।’

আরও পড়ুন: আমি সেলিব্রিটি, আর বাদাম বেচব না

প্রসঙ্গত, চলতি ২১ জানুয়ারি শরিফুল রাজ ও পরীমনির গায়েহলুদ হয়। পরেরদিন সম্পন্ন হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। তবে ঘরোয়াভাবে ২০২১ সালের ১৭ অক্টোবর তারা বিয়ে করেছেন বলে জানিয়েছেন এই দম্পতি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা