বিনোদন

তোমার খুব ভালো উদ্যোগ দোস্ত

সান নিউজ ডেস্ক: কু-ইঙ্গিতপূর্ণ কথা বলে ভিডিও প্রকাশ করার অভিযোগে ঢালিউডের সফল নির্মাতা মালেক আফসারীর বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন অভিনেত্রী অরুণা বিশ্বাস। গত ৭ মার্চ রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় এই জিডি করেন তিনি। সেখানে মালেক আফসারীর বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ ও সম্মানহানির অভিযোগ করেছেন অভিনেত্রী।

আরও পড়ুন: ইউক্রেনে জঙ্গি বিমান পাঠাতে চায় পোল্যান্ড

বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা চলছে সিনে পাড়ায়। এতে সামিল হলেন নায়ক ওমর সানীও। তিনি জিডি প্রসঙ্গে অরুণা বিশ্বাসের পক্ষ নিয়েছেন। জানিয়েছেন প্রতিবাদ।

এ নিয়ে ফেসবুকে ওমর সানী লেখেন, শিল্পীদের নিয়ে যা খুশি বলে যাবে, এটা হবে না। প্রতিবাদ এভাবেই হোক। আগাছা টাইপ ইউটিউব চ্যানেলগুলোর দিকে রাষ্ট্রীয়ভাবে দৃষ্টি রাখা উচিৎ তথ্য মন্ত্রণালয়ের। অরুণা, তোমার খুব ভালো উদ্যোগ দোস্ত।

ওমর সানীর এই পোস্টে আরও অনেকেই মালেক আফসারীর বিপক্ষে মন্তব্য করেছেন। সিনেমা নির্মাণ ছেড়ে তিনি ইউটিউব চ্যানেল খুলে বিভিন্ন ইস্যুতে শিল্পী ও সিনেমা ইন্ডাস্ট্রির বদনাম করছেন বলে মনে করেন তারা।

আরও পড়ুন: বিএনপি মাঠ গরমের অপচেষ্টা চালাচ্ছে

অরুণার জিডিতে বলা হয়েছে, এক ভিডিওতে অরুণা বিশ্বাসকে ব্যক্তিগত আক্রমণ করেছেন মালেক আফসারী। যা তিনি তার এক ভাতিজার মাধ্যমে জানতে পেরেছেন। ভিডিওতে মালেক আফসারী কুরুচিপূর্ণ এমন কিছু কথা বলেছেন যা অরুণার ব্যক্তিগত ইমেজ এবং পারিবারিক সম্মান নষ্ট করেছে।

বিষয়টি নিয়ে অরুণা বিশ্বাস লেছেন, উনি একটি ভিডিওতে আমাকে ব্যক্তিগত গালিগালাজ করেছেন। ব্যক্তিগত আক্রমণ করেছেন। কুরুচিপূর্ণ কথা বলেছেন। ইঙ্গিত করেছেন। উনি প্রশ্ন তুলেছেন আমার কী যোগ্যতা? আমি কেন সেন্সর বোর্ডের মেম্বার হলাম, কোন যোগ্যতায় অনুদানের ছবি পেলাম, কোন যোগ্যতায় বিচারকের আসনে বসি। তার মতো একজন সিনিয়র পরিচালকের কাছ থেকে আমি এটা প্রত্যাশা করিনি। কোনো কারণ ছাড়াই তিনি আমাকে নিয়ে এসব কুরুচিপূর্ণ কথা বলেছেন। তাই বাধ্য হয়ে আমি আইনের আশ্রয় নিয়েছি।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা