কৌশানী মুখোপাধ্যায় ও তার মা
বিনোদন

চলে গেলেন কৌশানীর মা

বিনোদন ডেস্ক: না ফেরার দেশে পাড়ি জমালেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়ের মা। তার বয়স হয়েছিল ৫০ বছর।

শনিবার (৩০ অক্টোবর) গভীর রাতে কলকাতার সল্টলেকের বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কৌশানীর মা।

বিষয়টি নিশ্চিত করেছেন কৌশানী নিজেই। কলকাতার গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, তার জীবনের সবচেয়ে উজ্জ্বল মানুষটি চিরতরে হারিয়ে গেছেন। জীবনের বড়ই কঠিন সময়ের মধ্যে দাঁড়িয়ে আছেন এ অভিনেত্রী।

পশ্চিমবঙ্গের গণমাধ্যম সংবাদ প্রতিদিন জানিয়েছে, অনেকদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন কৌশানির মা। পরে ফুসফুসে সংক্রমণও ধরা পড়ে। পরিস্থিতির অবনতি হলে গত ২৩ অক্টোবর তাকে সল্টলেকের হাসপাতালে ভর্তি করা হয়। গত রাতে শারীরিক অবস্থার অবনতি ঘটলে হাসপাতালে ছুটে যান কৌশানী।

খবর পেয়ে ছুটে যান কৌশানীর 'প্রেমিক' অভিনেতা বনি সেনগুপ্তও। হাসপাতালে রাত থেকেই কৌশানীর পাশে ছিলেন বনি।

প্রসঙ্গত, ২০১৫ সালে রাজ চক্রবর্তী পরিচালিত পারবো না আমি ছাড়তে তোকে সিনেমার মাধ্যমে অভিনয়ে অভিষেক ঘটে কৌশানির। পরে পশ্চিমবঙ্গের বিধানসভার আগে তৃণমূলে যোগ দেন তিনি। মুকুল রায়ের বিপরীতে কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রে ঘাসফুল শিবিরের প্রার্থী হন কৌশানী। প্রায় ৩৫ হাজার ভোটে হেরে যান।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা