বিনোদন

আরিয়ানের জামিনে শাহরুখের হাসি

বিনোদন ডেস্ক: দীর্ঘদিন পর হাসি মুখে দেখা গেলো বলিউড অভিনেতা শাহরুখ খানকে। মাদককাণ্ডে পুত্র আরিয়ান খানের গ্রেফতারে কত ধকলই না গেলো কিং খানের ওপর দিয়ে। অবশেষে জামিন মিলিছে আরিয়ানের।

আরিয়ান খানের জামিন নিতে অক্লান্ত পরিশ্রম করেছেন যে আইনজীবীরা, তাঁদের সঙ্গে সাক্ষাৎ করলেন শাহরুখ খান।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) আরিয়ানসহ এই মামলার অন্য দুই অভিযুক্ত আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধামেচার জামিন মঞ্জুর করেন মুম্বাই হাইকোর্ট। খবর পেয়ে শাহরুখের বুক থেকে যেন পাথর সরল। প্রকাশ্যে এল আরিয়ান খানের জামিন মঞ্জুর হওয়ার পর শাহরুখ খানের প্রথম ছবি। আর্থার রোড জেলের বাইরের সেই বিষণ্ন মুখে আজ জয়ের হাসি।

আরিয়ানের আইনজীবীদের সঙ্গে দেখা করতে গিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় সতীশ মানশিন্ডে ও তাঁর জুনিয়র আইনজীবীদের সঙ্গে ক্যামেরাবন্দী হন শাহরুখ খান।
জামিন পেলেও আজ জেল থেকে ছাড়া পাচ্ছেন না আরিয়ান, এ জন্য আরও কিছু সময় অপেক্ষা করতে হবে। শুক্রবার জামিনের রায়ের প্রতিলিপি হাতে এলেই শুরু হবে আরিয়ান খানের আর্থার রোড জেলের বাইরে আসার প্রক্রিয়া। সবকিছু ঠিকঠাক থাকলে শুক্রবার ফিরবেন আরিয়ান খান। শাহরুখ–ভক্তরা বলছেন আরিয়ানের আপাতত মুক্তিই হতে চলেছে শাহরুখ খানের ‘শুক্রবারের সবচেয়ে রিলিজ।’

২ অক্টোবর মুম্বাই থেকে গোয়াগামী প্রমোদতরি থেকে আটক করা হয়েছিলো আরিয়ানকে। ৩ তারিখ তাঁকে গ্রেফতার করে ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)। ৮ অক্টোবর থেকে আর্থার রোড জেলে বন্দী আরিয়ান। গত ২৫ দিনে বেশ কয়েক বার জামিনের আবেদন করেছেন শাহরুখপুত্র। বৃহস্পতিবারের আগপর্যন্ত প্রতিবারই খারিজ হয়েছে আবেদন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা