বিনোদন

আরিয়ানের জামিনে চুপি চুপি আদালত ছাড়লেন বানখেড়ে

বিনোদন ডেস্ক: দীর্ঘ ২৫ দিন পর মাদক মামলায় জামিন পেলেন শাহরুখপুত্র আরিয়ান খান। এই ২১ দিন আর্থার রোড জেলে বন্দী ছিলেন। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিকেলে বোম্বে হাইকোর্ট আরিয়ানের জামিনের আদেশ ঘোষণা করে। জামিনসংক্রান্ত আইনি প্রক্রিয়া শেষ হলেই 'মান্নত'-এ ফিরবে আরিয়ান।

গত ২ অক্টোবর মুম্বাই থেকে গোয়াগামী প্রমোদতরীতে অভিযান চালায় এনসিবি। ৩ অক্টোবর মাদক কাণ্ডে গ্রেফতার করা হয় শাহরুখ পুত্র আরিয়ান খানসহ ৮ জনকে। এরপর সেই জল গড়িয়েছে বহুদূর। একাধিকবার বম্বে হাইকোর্টে খারিজ হয়েছে আরিয়ান খানের জামিনের আবেদন। কখনো পিছিয়ে দেওয়া হয়েছে আবেদনের শুনানিও।

মাদক কাণ্ডে খবরের শিরোনামে উঠে আসেন এনসিবির আঞ্চলিক পরিচালক সমীর বানখেড়েও। তাঁকে নিয়েও যথেষ্ট জলঘোলা হয়েছে।। তাঁর নেতৃত্বেই জাহাজে অভিযান চালায় এনসিবি। নানা আলোচনা, সমালোচনা তাঁকে নিয়ে। একপর্যায়ে তাঁর বিরুদ্ধে উঠেছে ঘুষ চাওয়ার অভিযোগ।

সম্প্রতি মহারাষ্ট্রের এক মন্ত্রী অভিযোগ তুলেছেন, এই কর্মকর্তা মানুষকে ভুয়া মামলায় ফাঁসাচ্ছেন। নিরাপত্তা চেয়ে তিনি নিজেও বম্বে হাইকোর্টের দ্বারস্থও হয়েছেন। তাঁর আশঙ্কা তাঁকে গ্রেফতার করতে পারে মুম্বাই পুলিশ।

অন্যদিকে বম্বে হাইকোর্টকে মুম্বাই সরকারের আইনজীবী জানিয়েছেন যে, দুর্নীতি রোধ আইনে পদক্ষেপ নিতে হলে ৭২ ঘণ্টা আগে নোটিশ পাঠানো হয়। গ্রেফতার করতে হলে, সমীর বানখেড়েকে ৭২ ঘণ্টা আগে সেই নোটিশ পাঠানো হবে। ফলে বৃহস্পতিবার বম্বে হাইকোর্ট সমীর বানখেড়ের অন্তর্র্বতী সুরক্ষা চেয়ে আবেদন খারিজ করে দিয়েছে। আরিয়ান খানের জামিন মঞ্জুর হওয়ায় কী বললেন আলোচিত সমীর বানখেড়ে?

ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিকেরা তাঁর প্রতিক্রিয়া চান। তবে এ বিষয়ে মুখ খোলেননি বানখেড়ে। জানা গেছে কারও প্রশ্নের জবাব না দিয়ে দ্রুত আদালত থেকে চলে যান সমীর বানখেড়ে। গত ৩ অক্টোবর ক্রুজ মাদককাণ্ডে তাঁদের গ্রেফতার করে এনসিবি। সব মিলে ২৫ দিন পর জামিন পেলেন শাহরুখ-পুত্র।

আরিয়ান খান, আরবাজ মার্চেন্ট, মুনমুন ধামেচা তিনজনেরই জামিন মঞ্জুর করা হয়েছে। গত ২১ দিন ধরে মুম্বাইয়ের আর্থার রোড জেলে বন্দী রয়েছেন আরিয়ান। তবে আদালতের নির্দেশনামা না পৌঁছানো পর্যন্ত জেল মুক্তির সম্ভাবনা কম। আগামীকাল বা পরশু জেল থেকে ছাড়া পেতে পারেন শাহরুখ-পুত্র। বলিউডের একটি অংশের কাছে মূর্তিমান আতঙ্কের নাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমীর বানখেড়ে।

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যুর তদন্তে মাদক-যোগ থেকে শুরু করে ২০১১ সালে মুম্বাই বিমানবন্দরে বিশ্বকাপ ক্রিকেটের ট্রফি আটকে দেওয়া—সবখানে 'নায়ক' সমীর। ২০১১ সালে মুম্বাই বিমানবন্দরে বিশ্বকাপ ট্রফি পর্যন্ত আটকে দিয়েছিলেন বানখেড়ে। অভিযোগ, সোনায় মোড়া ট্রফিটির আমদানি শুল্ক ফাঁকি দেওয়া হয়েছে। পরে সেই শুল্ক মিটিয়ে ট্রফি ছাড়াতে হয়েছিল। ২০১৩ সালে বিদেশি মুদ্রাসহ মুম্বাই বিমানবন্দর থেকে গ্রেফতার করেন মিকা সিংকে। রিয়া চক্রবর্তীর মাদক কেলেঙ্কারির তদন্তের দায়িত্বও ছিলো তাঁর কাঁধে।

২০০৮ ব্যাচের আইএএস কর্মকর্তা সমীর বানখেড়ে। তাঁর সঙ্গে অবশ্য বলিউডের যোগাযোগও রয়েছে।

জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর এই কর্মকর্তা বলিউড অভিনেত্রী ক্রান্তি রেদকরের স্বামী। ২০০৩ সালে অজয় দেবগনের 'গঙ্গাজল' ছবিতে কাজ করেছেন ওই অভিনেত্রী। একাধিক মারাঠি ছবিতেও অভিনয় করেছেন ক্রান্তি রেদকর।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা