বিনোদন
কটাক্ষ

‘হাতিকে বিয়ে করুন’

বিনোদন প্রতিবেদক: আলোচনা-সমালোচনাতে থাকতেই যেনো তার পথচলা। কখনো বিয়ে নিয়ে কখনো তালাক নিয়ে। আবার কখনও ছবি নিয়ে। তবে থাকেন হাসিমুখে। সেই শ্রাবন্তী চ্যাটার্জীকে হাতিকে বিয়ে করার প্রস্তাব দিয়েছেন নেটিজেনরা।

আজ নিজের ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করেছেন শ্রাবন্তী। এগুলোতে দেখা যায়, একটি বিশাল হাতির সঙ্গে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি।

তাতে প্রায় দুই হাজার কমেন্ট পরেছে। তাতে কেউ লেখেছেন ‘দাম্পত্য জীবন সুখের হোক’ আরেকজন লেখেছেন ‘কতো সুন্দর ২টা হাতি’ অন্যজন লেখেন হাতিকে বিয়ে করুন।

বেশ কিছু দিন আগে পাহাড়ি অঞ্চলে ঘুরতে গিয়েছিলেন শ্রাবন্তী। ধারণা করা হচ্ছে, তখনই হাতির দেখা পান তিনি। আর হাতি দেখে ছবি তোলার লোভ সামলাতে পারেননি। ব্ল্যাক জিনস ও সাদার উপর গোলাপি ফুলের ফ্লোরাল ক্যাজুয়াল শার্ট পরে দাঁড়িয়ে পড়লেন হাতির নিকটে।

এই ছবিগুলোর নিচে অগণিত মন্তব্য জমা হয়েছে। কেউ লিখেছেন, ‘দুজনকে ভালো মানিয়েছে। বিয়ে করে নিন’, কেউ শ্রাবন্তীর শরীরী গড়নকে কটাক্ষ করে লিখেছেন, ‘হাতি দুটো খুব সুন্দর’, আরেকজন মন্তব্য করেছেন, ‘আপনাকে হাতিই সন্তুষ্ট করতে পারবে’।

এরকম নেতিবাচক-আক্রমণাত্মক মন্তব্য নিয়মিতই পান শ্রাবন্তী। তাই বিষয়টা সয়ে গেছে। এগুলো নিয়ে কখনোই প্রতিক্রিয়া জানান না তিনি।

এদিকে শ্রাবন্তীর বর্তমান ব্যস্ততা সিনেমা নিয়েই। যদিও পশ্চিমবঙ্গের গত বিধানসভা নির্বাচনে অংশ নিয়েছিলেন তিনি। তবে জিততে পারেননি। তাই পুনরায় সিনেমায় ব্যস্ত হয়েছেন।

কিছু দিন আগেই মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘লকডাউন’। বর্তমানে কাজ করছেন বেশ কয়েকোটি সিনেমায়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- ‘বীরপুরুষ’, ‘নবজীবন বীমা কোম্পানি’, ‘কাবেরী অন্তর্ধান’, ‘খেলাঘর’, ‘ধাপ্পা’ ইত্যাদি।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা