নুসরাত
বিনোদন

হাতখরচ জোগাতে শোবিজে নুসরাত

বিনোদন ডেস্কঃ ‘বড় মঞ্চের তারকা’ নামক অনুষ্ঠানে নিজের বিনোদন জগতে আসার গল্প শোনালেন নুসরাত ফারিয়া। তিনি বলেন, ‘কখনোই ভাবিনি ক্যামেরার সামনে দাঁড়াব। কোনো দিন চিন্তাও করিনি সিনেমায় কাজ করব। সত্যি কথা বলতে, আমি পকেটমানির (হাতখরচ) জন্য কাজ শুরু করি। আস্তে আস্তে বিশ্বাস করতে শুরু করি, আমি তো সিনেমাতেও কাজ করতে পারি। পুরো বিষয়টা অটো হয়ে গেছে।’

অভিনেত্রী বলেন, ‘একটা মেহেদির বিজ্ঞাপনে কলকাতায় ছিলাম। আমাকে যখন ফোন করে বলল, আপনাকে একটি অডিশন দিতে হবে। তবে এর আগে আমি কিছু সিনেমার অফার পেয়েছিলাম। কিন্তু তখন আমি শিওর ছিলাম না, আমি সিনেমাই করব। কারণ সিনেমায় অভিনয় করা বড় একটি সিদ্ধান্ত।

তিনি আরও বলেন, বিজ্ঞাপনের সেট থেকেই আমি এসকে মুভিজের অফিসে যাই। সেখানে সবাই ছিলেন। ছয় ঘণ্টার মতো অডিশন নেওয়া হলো। সব ধরনের লুকে অডিশন দিয়েছি। কলকাতার বিভিন্ন পুরোনো সিনেমার ডায়ালগ আমাকে বলতে বলা হলো। অডিশন শেষ করার পর গাড়িতে উঠে আম্মুকে বলেছি, আমাকে পছন্দ করবে না। আমি পাব না সিনেমায় সুযোগ। পরের দিন সারা সকাল আমাকে ফোনে পাচ্ছিল না। দুপুরের পর আমাকে পায় এবং বলে, তুমি আমাদের সিনেমায় কাজ করছ।’

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা