ছবি: সংগৃহীত
বিনোদন

এবার শাহরুখকে টপকালেন দীপিকা

বিনোদন ডেস্ক: শাহরুখ খানের নায়িকা হয়েই ২০০৭ সালে ‘ওম শান্তি ওম’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের। এরপর বেশ কয়েকটি সিনেমায় তারা জুটি বেঁধেছিলেন। সফলও হয়েছেন।

আরও পড়ুন: ফের আলোচনায় কঙ্গনা

সম্প্রতি এক জরিপে শাহরুখকে টপকে শীর্ষে জায়গা করে নিলেন এ অভিনেত্রী।

সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, গত এক দশকে ভারতীয় যেসব তারকাকে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে, তার ১০০ জনের একটি তালিকায় এক নম্বরে আছেন দীপিকা। এটি প্রকাশ করেছে ইন্টারনেট মুভি ডাটাবেজ তথা আইএমডিবি।

ফলে গত এক দশকে তাকেই সবচেয়ে বেশি খোঁজা হয়েছে এ প্ল্যাটফর্মে। এতে দ্বিতীয় স্থানে আছেন শাহরুখ। তৃতীয় ও চতুর্থ আছেন যথাক্রমে ঐশ্বরিয়া রাই বচ্চন ও আলিয়া ভাট।

আরও পড়ুন: বিপাশার নতুন অধ্যায়

সেরা দশের পরবর্তী জায়গাগুলোতে রয়েছেন- ইরফান খান (পঞ্চম), আমির খান (ষষ্ঠ), সুশান্ত সিং রাজপুত (সপ্তম), সালমান খান (অষ্টম), হৃতিক রোশন (নবম) ও অক্ষয় কুমার (দশম)।

সেরা ২০-এ অধিকাংশ তারকাই বলিউডের। এ তালিকায় দক্ষিণ থেকে জায়গা করে নিয়েছেন সামান্থা রুথ প্রভু (১৩), তামান্না ভাটিয়া (১৬) ও নয়নতারা (১৮)। অভিনেতা হিসেবে দক্ষিণ থেকে আছেন প্রভাস (২৯), ধানুশ (৩০) ও রাম চরণ (৩১)।

উল্লেখ্য, দীপিকা ও শাহরুখকে সর্বশেষ একসঙ্গে দেখা গেছে গত বছর মুক্তি পাওয়া সিনেমা ‘জাওয়ান’-এ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা