সংগৃহীত ছবি
বিনোদন

কোয়েল মল্লিক এবার সিরিয়ালে

বিনোদন ডেস্ক: জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিককে দেখা গেলো একটু ভিন্ন ভাবে। সম্প্রতি একটি টেলিভিশন সিরিয়ালের প্রোমোতে দেখা গেছে এই অভিনেত্রীকে।

আরও পড়ুন: ফের আলোচনায় কঙ্গনা

মূলত বঁধুয়া নামের একটি বাংলা সিরিয়ালের প্রমোশনাল ভিডিওতে কোয়েল মল্লিককে দেখা গেছে। তাতে দেখা যায়, নায়কের চরিত্রে আবির সারাক্ষণই সমর্থন করে চলেছে নায়িকা পেখমকে। খলনায়কের হাতে ছোটবেলায় যৌন নির্যাতনের শিকার হয়েছিলেন নায়িকা। ফলে নায়ককে নিজের শরীর স্পর্শ করতে দিতে চাইত না নায়িকা। সত্যিটা জানতে পেরে নায়িকার পাশে এসে দাঁড়ায় নায়ক। এমন সময় হাজির হতে দেখা যায় কোয়েলকে। নায়িকা পেখমকে এসে অভিনন্দন জানিয়ে কোয়েল বলেছেন, এভাবেই রুখে দাঁড়াতে হয়। এসময় পেখমের স্বামীকে পাশে থাকার জন্য অভিনন্দন জানান কোয়েল।

আরও পড়ুন: শাহরুখের ছোট ছেলের মাসিক খরচ

ভারতীয় গণমাধ্যমের খবর, শুধুমাত্র প্রমোশনের জন্যই কোয়েলের এই আগমন। বিষয়টি পুরোটাই প্রচার, তবে স্থায়ীভাবে ওই সিরিয়ালে অভিনয় করবেন না তিনি। বঁধুয়া নামের ওই ধারাবাহিকে দেখানো হচ্ছে চাইল্ড অ্যাবিউজ, অর্থাৎ শিশু নির্যাতনের কাহিনি।

অভিনয়ের পাশাপাশি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে স্নাতক কোয়েল। ব্যক্তিগত জীবনে ২০১৩ সালে সুরিন্দর ফিল্মসের মালিক নিসপাল সিং রানের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন তিনি। ২০২০ সালে দম্পতির সংসার আলো করে আসে প্রথম সন্তান কবীর।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা