ছবি: সংগৃহীত
বিনোদন

দীপিকার বেবি বাম্প নিয়ে কটাক্ষ

বিনোদন ডেস্ক: লোকসভা নির্বাচনে ভোট দিতে আসেন বলিউড অভিনেতা রণবীর সিং ও তার স্ত্রী অভিনেত্রী দীপিকা পাডুকোন।

আরও পড়ুন: নজর কাড়লেন কিয়ারা

এ সময় সাদা ঢিলেঢোলা টি-শার্টে স্পষ্ট ছিল দীপিকার স্ফীতোদর। তবে শরীরের অন্য অংশে কোনো মেদ নজরে আসেনি। তাই নেটিজেনরা প্রশ্ন তুলেছেন অভিনেত্রীকে নিয়ে।

তাদের ধারণা, দীপিকা অন্তঃসত্ত্বা নন! বেবি বাম্প ‘নকল’। তার হাঁটাচলাও নাকি প্রেগন্যান্ট মহিলাদের মতো নয়। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন রণবীর। বরাবরই স্ত্রীর পাশে দাঁড়ান তিনি। এবারও ব্যত্যয় ঘটলো না।

সম্প্রতি নিজের স্কিনকেয়ার ব্র্যান্ডের প্রচারে জনসমক্ষে আসেন দীপিকা। হলুদ পোশাকে দ্যুতি ছড়ান অভিনেত্রী। সেই ছবি নিজ ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন রণবীর।

আরও পড়ুন: হিট স্ট্রোক করে হাসপাতালে কিং খান

ক্যাপশনে লিখেছেন, ‘বুড়ি নজরওয়ালে তেরা মু কালা’। হিন্দি ভাষার জনপ্রিয় প্রবাদ এটি। যার অর্থ দাঁড়ায়- ‘যারা খারাপ নজর দেয়, তাদের মুখে কালি’।

আরও দীপিকার ছবিতে লেখেন, ‘আমার রোদ!’ বউয়ের প্রশংসায় পঞ্চমুখ রণবীর আরও লেখেন ‘উফ! কেয়া কারু ম্যায়? মার জাউন? (আমি কী করব? মরে যাব)’।

সেই ছবি ও ভিডিওতে দীপিকার মাতৃত্বকালীন জেল্লা ফেটে পড়ছে। হালকা মেকআপ ও বাঁধা চুলে মোহময়ী ছিলেন নায়িকা। কানে হীরা ও মুক্তার ছোট্ট দুলে অভিনেত্রীকে দেখতে অসাধারণ লাগছিল।

আরও পড়ুন: ধোনির মতো পাত্র খুঁজছেন ইধিকা

আগামী সেপ্টেম্বরে প্রথম সন্তানের প্রত্যাশা করছেন এই বলিউড দম্পতি। গত ফেব্রুয়ারিতে দীপিকা অন্তঃসত্ত্বা হওয়ার কথা প্রকাশ করেন।

দীপিকাকে দেখা যাবে প্রভাসের সঙ্গে ‘২৮৯৮ এডি’ ও 'সিংঘম এগেইন' ছবিতে। 'সিংঘম এগেইন'-এ অভিনয় করবেন রণবীর সিং। পাশাপাশি ‘ডন থ্রি’তে থাকছেন অভিনেতা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা