সংগৃহীত ছবি
বিনোদন

আমি আন্তর্জাতিক তারকা

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার আলোচিত অভিনেতা জায়েদ খান। সম্প্রতি অস্ট্রেলিয়ার সিডনিতে প্রবাসী বাংলাদেশিদের বিনোদনে মাতিয়েছেন তিনি। তার সঙ্গী ছিলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ও সংগীতশিল্পী প্রতীক হাসান।

আরও পড়ুন : মিষ্টি জান্নাতকে আইনি নোটিশ

অস্ট্রেলিয়ার পর এবার লন্ডন মাতাতে যাচ্ছেন জায়েদ খান। এ যাত্রায় তার সঙ্গে আছেন নগর বাউলখ্যাত ব্যান্ড তারকা মাহফুজ আনাম জেমস। এ উপলক্ষে বুধবার দেশও ছেড়েছেন তারা। আর বিষয়টি তিনি এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে নিশ্চিত করেন।

জায়েদ খান জানান, আমি এখন শুধু দেশের দর্শকদের জন্যই না, বিদেশেও প্রচুর শো করি। এই তো কদিন আগে অস্ট্রেলিয়ার বিভিন্ন স্থানে শো করে আসলাম। ভক্তদের জন্য এখন আমাকে দেশ-বিদেশ ছুটতে হয়। বেশ ভালো লাগে তাদের ভালোবাসা পেতে। দর্শকদের এমন ভালোবাসা দেখে মনে হচ্ছে, আমি এখন আন্তর্জাতিক তারকা হয়ে গেছি।

আরও পড়ুন : হিট স্ট্রোক করে হাসপাতালে কিং খান

তিনি বলেন, আমার উপস্থাপনায় আমাদের দেশের কিংবদন্তি তারকা জেমস ভাই গান পরিবেশন করবেন, এটা আমার জন্য অনেক বড় আনন্দের।

নগর বাউল’খ্যাত জেমস ছাড়াও এই আয়োজনে সংগীত পরিবেশন করবেন কণ্ঠশিল্পী প্রীতম হাসান, সাব্বির জামান, দোলা, তৌহিদ আফ্রিদিসহ অনেকে। এই আয়োজনে বাংলাদেশি শিল্পীদের পাশাপাশি লন্ডনের প্রবাসী শিল্পীরাও অংশ নেবেন। এ ছাড়াও ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল’-এ আয়োজন করা হয়েছে মেলার।

আরও পড়ুন : এফডিসিতে নিপুণবিরোধী মিছিল

প্রসঙ্গত, আগামী ২৬ ও ২৭ মে লন্ডনে অনুষ্ঠিত হবে ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল লন্ডন’। এতে এক মঞ্চে পাওয়া যাবে এই দুই তারকাকে। জায়েদ খানের উপস্থাপনায় সেখানে মঞ্চ মাতাবেন কিংবদন্তি শিল্পী জেমস।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা