চন্দ্রাবতী কথা
বিনোদন

রাজধানীতে 'চন্দ্রাবতী কথা'

বিনোদন ডেস্ক: করোনা পরিস্থিতির কারণে মুক্তির অপেক্ষায় থাকা 'চন্দ্রাবতী কথা' অবশেষে ছবিটি প্রেক্ষাগৃহে আসছে।

ছবিটি রাজধানীর মাল্টিপ্লেক্সগুলোতে আজ শুক্রবার (১৫ অক্টোবর) থেকে দেখা যাবে।

ছবিটির নির্মাতা এ রাশেদ চৌধুরী জানান, স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি ও সীমান্ত স্কয়ার, যমুনা ব্লকবাস্টার সিনেমাস ও সিনেস্কোপে (নারায়ণগঞ্জ) সরকারি অনুদানের চলচ্চিত্রটি মুক্তি পাচ্ছে।

সেন্সর বোর্ডে প্রায় এক বছর সিনেমাটি আটকে থাকে। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ছাড়পত্র পায় ছবিটি।

বাংলাদেশের প্রথম নারী কবি বলা হয় চন্দ্রাবতীকে। মলুয়া, দস্যু কেনারামের পালা এবং রামাছু তার অন্যতম সৃষ্টি। ষোড়শ শতকের অসম্ভব প্রতিভাবান ও সংগ্রামী এই নারীকে নিয়ে তৈরি ছবিটি। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন দোয়েল ম্যাশ এবং প্রেমিক জয়ানন্দ হিসেবে আছেন ইমতিয়াজ বর্ষণ।

আরও অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, মিতা রহমান, গাজী রাকায়েত, আরমান পারভেজ মুরাদ, নওশাবা আহমেদ, জয়িতা মহলানবিশ প্রমুখ।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা