বিনোদন

নায়ক উজ্জ্বলের স্ত্রী আর নেই

বিনোদন ডেস্ক: ঢাকায় চলচ্চিত্রের ‘মেগাস্টার’খ্যাত উজ্জ্বলের স্ত্রী মেরিনা আশরাফ বিউটি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ভোরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিউটি। মৃত্যুকালে সময়ে তার বয়স ছিলো ৫২ বছর। উজ্জ্বল নিজেই গণমাধ্যমে মৃত্যুর খবর জানিয়েছেন।

দুই সপ্তাহে আগে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মেরিনা। শারীরিক অবস্থার অবনিত হওয়ায় লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিলো তাকে।

অভিনেতা উজ্জ্বল বলেন, আমার স্ত্রী দীর্ঘদিন ধরেই কিডনিরোগে ভুগছিলেন। সেটার চিকিৎসাচলাকালীন ফুসুফুসেও ইনফেকশন ধরা পড়ে এবং প্রকট হয়ে ওঠে। যার ফলে তাকে জরুরিভাবে লাইফ সাপোর্টে নেওয়া হয়। শেষ পর্যন্ত বাঁচানো যায়নি। আপনারা সকলেই দোয়া করবেন।

আজ বাদ আছর গুলশান জামে মসজিদে মেরিনা আশরাফ বিউটির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর রাজধানীর বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হবে বলে জানান উজ্জ্বল।

বাংলাদেশে যে ক’জন নায়ক ঢালিউড সমৃদ্ধ করেছেন, তাদের মধ্যে অন্যতম নায়ক উজ্জ্বল। পরিচিত নাম উজ্জ্বল হলেও মূল নাম আশরাফ উদ্দিন আহমেদ। ১৯৬৭-৬৯ সালের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসএম হলে থাকাকালীন বিশ্ববিদ্যালয়ের নাটকে নায়কের ভূমিকায় অভিনয় করতেন ভালো লাগা থেকে। ১৯৭০ সালে সুভাষ দত্ত পরিচালিত ‘বিনিময়’ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় উজ্জ্বলের।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা