মিথিলা
বিনোদন

নতুন সিনেমায় মিথিলা

বিনোদন ডেস্ক: গত চার মাসধরে মিথিলার নতুন নতুন সিনেমার খবর আর সাম্প্রতিক পুজোর চোখজুড়ানো ফটোশুটে সরগরম হয়ে আছে টলিপাড়া। সহসা ঢাকায় ফেরার লক্ষণ ছিলো না তাতে। অথচ হঠাৎই ফিরলেন, দিলেন চমকও।

জানালেন, নতুন সিনেমার খবর। নাম তার ‘জলে জ্বলে তারা’। এতে মিথিলার নায়ক হিসেবে থাকছেন টিভি সু-অভিনেতা এফএস নাঈম। সরকারি অনুদান নিয়ে ছবিটি নির্মাণ করছেন অরুণ চৌধুরী।

মিথিলা গণমাধ্যমকে বলেন, ‘আমাকে ছাড়াই ছবিটির প্রথম লটের শুটিং শেষ হয়েছে! আমি তখন কলকাতায়। সেখান থেকেই অরুণদার সঙ্গে পুরো বিষয়টি চূড়ান্ত করি। গত সপ্তাহে ঢাকায় ফিরি। সব ঠিক করে গতকাল (১৩ অক্টোবর) চুক্তিবদ্ধ হই। আর শুটিংয়ে ঢুকছি কাল (১৪ অক্টোবর) থেকে।’

এতে নাঈম-মিথিলা ছাড়াও আছেন ফজলুর রহমান বাবু, আজাদ আবুল কালাম, মুনিরা আখতার মিঠু, মোস্তাফিজুর নূর ইমরান, ইকবাল, শখ, ওবিদ রেহান প্রমুখ। ছবিটির গল্প লিখেছেন ইফফাত আরেফিন তন্বী।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা