বিনোদন

আম্মুর সাপোর্টে এত দূর এসেছি (ভিডিও)

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমা জগতে আলোচিত চিত্রনায়িকা মৌ খান বলেছেন, আমার আম্মু সাপোর্ট করেছেন। মূলত আম্মুর সাপোর্টে এত দূর এসেছি। সিনেমায় আমার শুরু হয়েছিল সুজন দাদার ‘বান্ধব’ সিনেমার মাধ্যমে। ‘বান্ধব’ সিনেমায় আমার বিপরীতে নায়ক ছিলেন সুমিত সেন গুপ্ত।

সম্প্রতি সান মিডিয়া প্রযোজিত ‘আড্ডা উইথ মনজু’ নামের একটি অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মৌ খানের সাক্ষাৎকার পর্বটি ‘সান বক্স’ ইউটিউব চ্যানেলেও দেখা যাচ্ছে।

তিনি আরও বলেন, সিনেমায় আসবো এমন চিন্তা ছিলো না, তবে মডেল হওয়ার ইচ্ছা ছিলো। সিনেমার নায়িকা হবো কখনো চিন্তাই করি নাই। আমি যখন পড়াশুনা করছিলাম তখন আমার ফ্রেন্ডের ফ্যাশন হাউজে বেশ কিছু ফটোশুট করেছিলাম। এরপর থেকেই বিভিন্ন মিডিয়া থেকে নক দেয়। জানতে চায় প্রফেশনালি কাজ করবো কিনা?

এক প্রশ্নের জবাবে মৌ খান বলেন, ২০১৭ সালে পরিচালক সুজন দাদা আমার যেহেতু পরিচিত ছিলেন, তিনি বললেন, আমি একটি সিনেমা করতে যাচ্ছি, সেখানে তোমাকে নিয়ে ভাবছি। সুজন দাদা আমাদের ফ্যামিলিরও পরিচিত ছিলেন। তিনি সিনেমার প্রস্তাব দিলে বাসায় যখন ফিল্মের কথা বললাম, তখন ফ্যামিলির কেউ রাজি ছিলো না।

অপর এক প্রশ্নের জবাবে মৌ খান বলেন, নিজের ভাল মন্দ নিজের কাছে, নট অনলি মিডিয়া সেক্টর, বাস্তবে অনেক জায়গায় মানুষ বিপদের সম্মুখীন হতেই পারে। তবে কিভাবে আমি নিজেকে সেভ করবো, কিভাবে নিজেকে ভাল রেখে কাজ করবো। এটা নিজের উপর ডিপেন্ড করে। তবে আমি অনেক লাকি আমাকে কোনো প্রবলেম ফেস করতে হয়নি।

তিনি আরও বলেন, আমি যখন সিনেমায় কাজ শুরু করি, তখন আমি নর্দান ইউনিভারসিটিতে গ্র্যাজুয়েশন করছিলাম। তারপর এমবিএ করলাম। এর মাঝেই সিনেমা করছিলাম। এমনও দিন গেছে, শুটিং করে অনেক রাতে বাসায় ফিরেছি, আবার সকালে এক্সাম ছিল, এক্সাম দিয়েছি। এছাড়া এক্সাম শেষ করে শুটিং করেছি এমন দিনও গেছে আমার লাইফে।

আরেক প্রশ্নের জবাবে মৌ খান বলেন, চলতি বছর ডিপজল ভাইয়ের তিনটা সিনেমায় কাজ করলাম। এর মধ্যে একটি হলো, ‘যেমন জামাই তেমন বউ’, আরেকটা হলো ‘বাংলার হারকিউলিস’, অন্যটি হলো ‘অমানুষ হলো মানুষ’। তো সব মিলিয়ে আমার পাঁচটা সিনেমা আটকে আছে, করোনা শেষ হলে হয় তো রিলিজ হবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা