বিনোদন

আমি একটু ফর্সা হতে চাই (ভিডিও)

বিনোদন ডেস্ক: সময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী তানিন তানহা বলেছেন, আমি ভাল অভিনয় করি, আর কথায় কথায় কান্না করি। তবে সবাই জানে ভাল আছি, কিন্তু মনে মনে আমি একটু ফর্সা হতে চাই।

সম্প্রতি সান মিডিয়া প্রযোজিত ‘আড্ডা উইথ মনজু’ নামের একটি অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। গত সোমবার (৭ ফেব্রুয়ারি) এই সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠানটি ‘Sun Box’ ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে।

তানিন তানহা বলেন, মেহজাবীন-তিশার চেয়েও ভালো অভিনেত্রী আছে, কিন্তু সুযোগ পাচ্ছে না বলে তাদের প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছে না। আর সুযোগ পেতে শুধু অভিনয় নয়, বরং ভাল জানাশুনা লাগে বলেও মন্তব্য করেন তিনি।

এক প্রশ্নের জবাবে তানিন তানহা বলেন, সুযোগ পেলে আমি মীর সাব্বির ভাইয়ার সাথে নৈশভোজে যেতে চাই।

তিনি আরও বলেন, মেহজাবীন সুন্দর অভিনেত্রী, আর আফরান নিশো সাবলীল অভিনেতা। এছাড়া তানজিন তিশা মোটামুটি ভাল অভিনেত্রী, আর অপূর্ব সাধারণ একজন অভিনেতা।

আরও পড়ুন: স্থগিতাদেশের বিরুদ্ধে নিপুণের আপিল

প্রসঙ্গত, মীর সাব্বির পরিচালিত প্রথম সিনেমা ‘রাত জাগা ফুল’ অভিনয় করেছেন তানিন তানহা। তবে সালাহ উদ্দিন লাভলুর ‘সোনার পাখি রূপার পাখি’ ধারাবাহিকে অভিনয় করে আলোচনায় আসেন তিনি। এর আগে ২০১৪ সালের লাক্স চ্যানেল আই সুপারস্টারের শীর্ষ দশে ছিলেন তানিন তানহা। তার মুক্তির অপেক্ষায় রয়েছে ‘অন্ত্যেষ্টিক্রিয়া’ও ‘প্রিয়াংকা’ নামের সিনেমা দুটি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা