ছবি-সংগৃহিত
বিনোদন

লতার চিতা ভস্ম তুলে দেওয়া হলো পরিবারের হাতে

বিনোদন ডেস্ক: ভারতীয় উপমহাদেশের ৯২ বছর বয়সি কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর ৬ ফেব্রুয়ারি সকালে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

ওই দিন সন্ধ্যায় পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় মুম্বাইয়ের শিবাজি পার্কে শেষকৃত্য সম্পন্ন হয় ‘ভারতরত্ন’ লতা মঙ্গেশকরের।

শেষকৃত্য অনুষ্ঠানে লতা মঙ্গেশকরকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কিংবদন্তি ক্রিকেটার ক্রিকেটার শচিন টেন্ডুলকার, বলিউড বাদশাহ শাহরুখ খানসহ বলিউডের অভিনেতা-অভিনেত্রীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আটজন পুরোহিত শেষকৃত্য পরিচালনা করেন। লতা মঙ্গেশকরের ভাইয়ের ছেলে আদিনাথ মঙ্গেশকর শেষকৃত্যের আচার পালন করেন।

সোমবার আদিনাথ মঙ্গেশকরকে শ্মশান থেকে অস্থিকলস আনতে দেখা গেছে। হিন্দু রীতি অনুসারে লাল কাপড়ে ঢাকা মাটির পাত্রে ছাই সংগ্রহ করেন তিনি। যেহেতু লতা অবিবাহিত ছিলেন, তাই তার ভাইয়ের পরিবার তার মৃত্যুর পরবর্তী যাবতীয় নিয়ম পালন করবেন।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা