রণবীর কাপুর ও আলিয়া ভাট
বিনোদন

শিগগিরই বিয়ে করছেন রণবীর-আলিয়া

বিনোদন ডেস্ক: গত বছরের ডিসেম্বর মাসেই বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল বলিউডের প্রেমিকযুগল রণবীর কাপুর ও আলিয়া ভাটের। করোনা মহামারি কারণে সেই তারিখ পিছিয়ে গেল। বলিপাড়ায় শোনা যাচ্ছে আগামী এপ্রিল মাসেই গাঁটছড়া বাধতে যাচ্ছেন এই প্রেমিকযুগল।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া একটি বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, রণবীর ও আলিয়া চলতি বছরের এপ্রিলের বিয়ের পরিকল্পনা করছেন। ইতোমধ্যে কাপুর ও ভাট পরিবারে প্রাথমিক প্রস্তুতি শুরু হয়েছে।

অনেকের মতে, রণবীর-আলিয়া হয়তো রাজস্থানের রণথম্বোরেই সাতপাকে বাঁধা পড়বেন। কারণ দু’জন সেখানেই সবচেয়ে বেশি ছুটি কাটিয়েছেন এবং জায়গাটি তাদের খুব প্রিয়।

আরও পড়ুন: ৩ বার আলহামদুলিল্লাহ বললেন জায়েদ

টাইমস অব ইন্ডিয়া এই খবর নিশ্চিত করতে ভাট পরিবারের একজন ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে যোগাযোগ করে। কিন্তু, তিনি প্রথমে এ নিয়ে কোনো মন্তব্য করতে অস্বীকার করেন। পরে অবশ্য বলেন, এই জল্পনার সত্যতা আছে।

এর আগে অবশ্য শোনা যাচ্ছিল মুম্বাইয়েই বিয়ে করবেন এ দুই তারকা। হবে ছোট করে অনুষ্ঠান। কেবল বন্ধু-বান্ধব ও পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন সেখানে। কিন্তু এখন অন্য কিছুই খবর রটল টিনসেল নগরীতে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা