ছবি-সংগৃহিত
বিনোদন

আমেরিকা থেকে শাকিবের শুভেচ্ছা

বিনোদন প্রতিবেদক: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নব-নির্বাচিত কমিটি রোববার (৬ ফেব্রুয়ারি) বিকাল ৫টা ৪০ মিনিটে চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) মান্না ডিজিটাল কমপ্লেক্সের সামনে খোলা প্রাঙ্গণে শপথ নিয়েছে।

শপথের মধ্য দিয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দায়িত্ব বুঝে নিলেন নবনির্বাচিতরা।

সভাপতি ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক নিপুণের গলায় মালা পরিয়ে দেন শিল্পী সমিতির সদস্যরা। তারা চেয়ারে বসে আছেন এমন একটি ছবি এরই মধ্যে ভাইরাল হয়েছে। ছবিটি পোস্ট করে চলচ্চিত্র শিল্পীদের নতুন কমিটিকে শুভেচ্ছা জানাচ্ছেন সবাই।

এদিকে আমেরিকা থেকে নব-নির্বাচিত প্যানেলকে শুভেচ্ছা জানিয়েছেন এ সময়ের সুপার হিরো শাকিব খান। কাঞ্চন-নিপুণের একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, অভিনন্দন, চলচ্চিত্র শিল্পী সমিতির নব-নির্বাচিতদের। আশা করি, নবনির্বাচিত সভাপতি-সাধারণ সম্পাদকসহ বাকি সবাই মিলে শিল্পী ও চলচ্চিত্রের শিল্পের স্বার্থে সঠিকভাবে কাজ করবেন।

শাকিবের পোস্টটি শেয়ার করেছেন নিপুণ লেখেন, ধন্যবাদ সাবেক সভাপতি।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা