বিনোদন

সাধারণ সম্পাদক পদ পাচ্ছেন না জায়েদ

বিনোদন ডেস্ক: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আগামী নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। তবে সেই প্যানেলে আলোচিত জায়েদ খানের সাধারণ সম্পাদক পদে মনোনয়ন পাওয়ার সম্ভাবনা কম।

আরও পড়ুন: ক্যাটরিনার সিনেমার প্রশংসা ভিকির

সম্প্রতি নির্বাচন নিয়ে ডিপজলের বক্তব্যে এই ইঙ্গিতই মিলেছে। জায়েদের বিষয়ে এই অভিনেতা বলেন, জায়েদ খান জুনিয়র ছেলে ও আমার কমিটিতে থাকবে। তবে আমি সেক্রেটারি এখনও চিন্তা করি নাই। তবে যেই আসবে, ভালোই আসবে। নতুন কাউকে নিয়ে চিন্তা করব আমি।

শোনা যাচ্ছে, তার প্যানেলে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হতে পারেন অভিনেতা রুবেল অথবা অভিনেত্রী মৌসুমী। এ বিষয়ের সত্যতা বলছেন ডিপজল নিজেও।

তিনি আরও জানান, ‘মৌসুমী আসতে পারে বা রুবেলও আসতে পারে। তারা ২ জনেই ফিফটি-ফিফটি। তবে পুরো হান্ড্রেড কাউকে ধরি নাই। তবে যাকে নেব সবাই খুশি হবে, আমার মনে হয়।’

আরও পড়ুন: জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী

সবকিছু ঠিকঠাক থাকলে জানুয়ারিতেই হবার কথা রয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির এ নির্বাচন প্রক্রিয়া। তবে জাতীয় নির্বাচনের জন্য সময়টা সঠিকভাবে বলা যাচ্ছে না। কিন্তু নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা না করা হলেও এরইমধ্যে প্যানেল গুছিয়ে নিচ্ছেন প্রার্থীরা।

শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচনে মিশা ও জায়েদ প্যানেল থেকে ডিপজল সহ-সভাপতি পদে নির্বাচন করেন। বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন তিনি।

সান নিউজ/একে/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা