ছবি-সংগৃহীত
বিনোদন

জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী

বিনোদন ডেস্ক: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে কিছুদিন আগেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়েছে। এবার ২৭ ক্যাটাগরিতে ৩২টি পুরস্কার দেয়া হবে আজ। প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন: রাঘব-পরিণীতির ছবি ভাইরাল

আজ (মঙ্গলবার ১৪ নভেম্বর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে বিকেল ৫টায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে স্বাগত বক্তব্য দেবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু। পুরস্কার বিতরণ শেষে সন্ধ্যা ৭টায় প্রধান অতিথির ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর পরিবেশন করা হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

আরও পড়ুন: ভিকিকে আর সহ্য হচ্ছে না অঙ্কিতার!

জানা গেছে, সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফর্ম করবেন সাদিয়া ইসলাম মৌ, নুসরাত ফারিয়া, মাহিয়া মাহি ও তমা মির্জা। আরও থাকছে সাইমন সাদিক-দীঘি, আদর আজাদ-পূজা চেরি, সোহানা সাবা-গাজী নূর ও জায়েদ খান-আঁচলের দ্বৈত নাচ। সংগীত পরিবেশন করবেন বালাম ও কোনাল। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে নাচের কোরিওগ্রাফি করছেন ইভান শাহরিয়ার সোহাগ।

পুরো অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে থাকবেন ফেরদৌস ও পূর্ণিমা।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্তদের তালিকা তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে প্রকাশ করা হয়। এবার আজীবন সম্মাননা দেয়া হয়েছে অভিনেতা খসরু (বীর মুক্তিযোদ্ধা কামরুল আলম খান খসরু) ও অভিনেত্রী রোজিনাকে (রওশন আর রোজিনা)। যৌথভাবে সেরা সিনেমা নির্বাচিত হয়েছে ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ ও ‘পরাণ’। সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন চঞ্চল চৌধুরী।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা