ছবি: সংগৃহীত
বিনোদন

কলকাতায় ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’

বিনোদন ডেস্ক: কলকাতার ঐতিহ্যবাহী নন্দনে ‘৫ম বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’ শুরু হচ্ছে। আগামী ২৮-৩১ জুলাই পর্যন্ত এই উৎসব অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত এ উৎসবে বাংলাদেশের ৪৫ টি সিনেমা প্রদর্শিত হবে।

আরও পড়ুন: কাকে ‘অকৃতজ্ঞ’ বললেন পরীমণি?

মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফারুক আহমেদ জানিয়েছেন, সম্প্রতি সিনেমা বাছাইয়ের জন্য বৈঠকে বসেছিলেন তারা। প্রাথমিকভাবে ৪৫ টি সিনেমা বাছাইয়ের সিদ্ধান্ত হয় সেখানে। এর মধ্যে ৫ টি প্রামাণ্য চিত্র ও ২ টি স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রও রয়েছে।

প্রাথমিক এ তালিকায় এবারের ঈদের মুক্তি পাওয়া ‘প্রিয়তমা’, নিশো-তমা মির্জার ‘সুড়ঙ্গ’, অপু বিশ্বাসের ‘লাল শাড়ি’ ও ‘প্রহেলিকা’র নাম রয়েছে। এছাড়া গত বছরের মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘হাওয়া’ ও ‘পরাণ’ দেখানো হবে এই উৎসবে।

আরও পড়ুন: বাংলা ধারাবাহিক দেখেন শাহরুখ!

তালিকায় আরও রয়েছে- ‘রিকশা গার্ল’, ‘জেকে ১৯৭১’, ‘বীরকন্যা প্রীতিলতা’, ‘রেডিও’, ‘১৯৭১ সেই সব দিন’, ‘নকশীকাঁথার জমিন’, ‘শ্যামা কাব্য’, ‘দু:সাহসী খোকা’, ‘শ্রাবণ জ্যোৎস্নায়’, ‘গুণিন’, ‘বিউটি সার্কাস’, ‘দামাল’, ‘পায়ের তলায় মাটি নাই’, ‘পাপপূণ্য’, ‘সাঁতাও’, ‘মা’, ‘দেশান্তর’, ‘স্ফুলিঙ্গ’, ‘চিরঞ্জীব মুজিব’, ‘বিক্ষোভ’, ‘রেহানা মরিয়ম নূর’, ‘নোনা জলের কাব্য’, ‘মৃধা বনাম মৃধা’, ‘কূড়া পক্ষীর শূন্যে উড়া’, ‘গলুই’, ‘গণ্ডি’, ‘ন ডরাই’, ‘আলফা’, ‘পুত্র’, ‘আয়নাবাজি’, ‘দেবী’ ও ‘গেরিলা’।

প্রামাণ্য চিত্র বিভাগে আছেন- ‘হাসিনা এ ডটারস টেল’, ‘অবিনশ্বর’, ‘একটি দেশের জন্য’, ‘চিরঞ্জীব বঙ্গবন্ধু’, ‘কাঙ্গাল হরিনাথ’। স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে থাকবে ‘ওমর ফারুকের মা’ ও ‘ধড়’।

আরও পড়ুন: সুড়ঙ্গ’ নিয়ে যা বললেন প্রসেনজিৎ

‘৫ম বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’-এর পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

এ উৎসবে পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকেও আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়াও উৎসবে বাংলাদেশ-ভারত ২ দেশের একঝাঁক তারকাশিল্পী থাকবেন।

সান নিউজ/এএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা