ছবি : সংগৃহিত
বিনোদন

সুড়ঙ্গ’ নিয়ে যা বললেন প্রসেনজিৎ

বিনোদন ডেস্ক: রায়হান রাফি নির্মিত ‘সুড়ঙ্গ’ সিনেমাটি পশ্চিমবঙ্গের ৩১ টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এরই মধ্য অভিনেতা আফরান নিশো, অভিনেত্রী তমা মির্জা ও পরিচালক রায়হান রাফি কলকাতায় হাজির হয়েছেন।

আরও পড়ুন: হেনস্থার শিকার উরফি

সেখানে টলিউডের জনপ্রিয় অনেক তারকার সঙ্গে দেখা করেছেন। এই সিনেমার শিল্পীরা তাদের কাছ থেকে অনেক শুভেচ্ছাবার্তাও পেয়েছেন ।

কলকাতার জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বাংলায় ছবিটি মুক্তির খবরে এক টুইট বার্তা দিয়েছেন।

সেখানে বুম্বাদা লিখেছেন, ‘সুড়ঙ্গ’ টিমের সাবইকে জানাই অসংখ্য ধন্যবাদ।

আরও পড়ুন: টিকটক করার সময় নেই

আফরান নিশো-তমা মির্জা কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির কাছ থেকেও শুভেচ্ছা বার্তা পেয়েছেন।

টুইটারে এক বার্তায় এই নায়িকা লিখেছেন, ‘সুড়ঙ্গ’ সিনেমার পুরো টিমর জন্য অনেক শুভকামনা রইলো।

এই সিনেমার প্রশংসা করেছেন আরো ২ জন গুণী নির্মাতা ‘ব্যোমকেশ’ ও অভিনেতা অরিন্দম শীল।‘সুড়ঙ্গ’ ছবিতে তিনি আফরান নিশো ও তর্মা মির্জার অভিনয়ের প্রশংসা করেছেন। সেই সাথে সবাইকে এই ছবি দেখার কথা বলেছেন।

আরও পড়ুন: এতটা সাফল্য আশা করিনি

এদিকে ওপার বাংলায় মুক্তির প্রথম দিনে কেমন জনপ্রিয়তা পেয়েছে ‘সুড়ঙ্গ’, সিনেমাটি সেটা নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন রায়হান রাফী।

তিনি বলেন, ‘কলকাতার বাইরের খবর এখনো জানতে পারিনি’। তবে কলকাতায় মাল্টিপ্লেক্সে দর্শকদের মাধ্যমে জানতি পারি সিনেমাটি দারুণ সাড়া দিয়ছে। তাদের ২-১ জনের সঙ্গে কথা বলে জানতে পারি তারা ,‘সুড়ঙ্গ’ সিনেমাটি ব্যাপক প্রশংসা করেছেন।

এ নির্মাতা আরও বলেন, ‘শোয়ের আগে গিয়ে দেখি, শত শত মানুষের ভিড়’। দেশের বাইরে নিজের ছবি দেখতে দর্শকদের এমন আনন্দ দেখে অন্য রকমের ভালো লাগা কাজ করছিল।’

আরও পড়ুন: ডেঙ্গুতে আক্রান্ত তানিয়া বৃষ্টি

প্রসঙ্গত, আফরান নিশো-তমা মির্জা ছাড়াও ‘সুড়ঙ্গ’ সিনেমায় আরও আছেন শহীদুজ্জামান সেলিম, মোস্তফা মনওয়ার, মনির আহমেদ শাকিল প্রমুখ। আইটেম গানে নেচেছেন নুসরাত ফারিয়া। চরকি ও আলফা আইয়ের যৌথ প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন রায়হান রাফী।

পশ্চিমবঙ্গে ছবিটির পরিবেশনার দায়িত্বে রয়েছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস (এসভিএফ)।

সান নিউজ/এমএ/এনজে/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা