ছবি: সংগৃহীত
বিনোদন

কাকে ‘অকৃতজ্ঞ’ বললেন পরীমণি?

বিনোদন ডেস্ক: তসলিমা নাসরিনের আবৃতিতে, ‘দু-হাত পেতে ভিক্ষে চাইছো ক্ষমা, তুমি কি জানো যোগের ঘরে শূন্য করেছো জমা? বিয়োগের ঘরে কম করে বলি দুকোটি, মনে আছে কেড়ে নিয়েছিলে সব, ছাড়ো নাই খড়কুটোটি’- নিজের কষ্টের কথাই যেন প্রকাশ করলেন চিত্রনায়িকা পরীমণি।

আরও পড়ুন: সুড়ঙ্গ’ নিয়ে যা বললেন প্রসেনজিৎ

জনপ্রিয় চিএনায়ক শরিফুল রাজের সাথে তার সম্পর্কটা আর নেই। ছেলের সব দায়িত্ব একা হাতে সামলাচ্ছেন পরী। ছেলে রাজ্য হঠাৎ অসুস্থ্য হয়ে পড়লে একাই হাসপাতালে ছুটতে দেখা যায় এই অভিনেত্রীকে।

সে সময় রাজ্য কিংবা পরীমণি কারো পাশে দেখা যায়নি রাজকে। বিষয়টি নিয়ে সম্প্রতি ভক্তদের প্রশ্নের মুখে পড়েছেন এই নায়ক।

আরও পড়ুন: হেনস্থার শিকার উরফি

জানা গেছে, বর্তমানে আলাদা থাকছেন রাজ-পরীমণি। তাদের সম্পর্কটা এখন কেবল কাগজেই আটকে আছে।

তবে সোশ্যাল মিডিয়ায় রাজকে খোঁচা মারতে ছাড়েন না পরীমণি। আজ রোববার (২৩ জুলাই) দুপুরে তেমনই প্রকাশ করলেন এ নায়িকা।

আরও পড়ুন: টিকটক করার সময় নেই

তসলিমা নাসরিনের কবিতা পড়ার ভিডিও শেয়ার করে পরীমণি ক্যাপশনে লিখলেন, ‘নে, এটা তোর জন্য অকৃতজ্ঞ।’

যদিও পোস্টে কারো নাম উল্লেখ নেই। তারপরও কারো বুঝতে বাকি নেই ‘অকৃতজ্ঞ’ কাকে বলেছে এই নায়িকা। পরীমণির ভক্ত-প্রিয়জনরা বলেই দিলেন এ কথা কার উদ্দেশ্যে বলা হয়েছে।

গত বৃহস্পতিবার (২০ জুলাই) রাতে ওমর হাসিব সাইফুল্লাহ নামের এক কনটেন্ট ক্রিয়েটরের ভিডিও শেয়ার করেন পরীমণি। সেখানে তিনি অকৃতজ্ঞ মানুষের ৬ টি দিকের কথা বলেছেন।

আরও পড়ুন: এতটা সাফল্য আশা করিনি

২০২৩ সালের শুরুর দিক থেকেই রাজ-পরীর সংসারে ঝামেলা চলছে।

পরীমণি বলেন, ভালো থাকার অভিনয় করলেও দাম্পত্য জীবনে মোটেও সুখী ছিলেন না তারা। গত ২৯ মে রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ৩ অভিনেত্রীর ব্যক্তিগত ছবি ও ভিডিও ফাঁসের ঘটনার পর আবারও সামনে আসে শরিফুল রাজ ও পরীমণির দ্বন্দ্ব। তখন থেকেই আলাদা থাকছেন এই জুটি।

আরও পড়ুন: যারা খারাপ কথা বলে তারা কারা?

প্রসঙ্গত, ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমণি ও শরিফুল রাজ। মাত্র ৭ দিনের পরিচয়ে বিয়ে করেছিলেন তারা। ২০২২ সালের ১০ আগস্ট এই দম্পতির ঘর আলো করে আসে পুত্র সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য।

সান নিউজ/এমএ/এনজে/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা