ছবি: সংগৃহীত
বিনোদন

যারা খারাপ কথা বলে তারা কারা?

বিনোদন ডেস্ক: মডেল ও জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা তার ব্যক্তিগত জীবন নিয়ে বহুবার সমালোচনার মুখে পড়েছেন। বলা যায়, বিতর্ক তার জীবনের অবিচ্ছেদ্য অংশ।
সোশ্যাল মিডিয়ায় এসব নিয়ে নানা খারাপ মন্তব্যের শিকার হয়েছেন তিনি। আবার কখনো কখনো ট্রলের মুখেও পড়তে হয়েছে তাকে।

আরও পড়ুন: এবার উত্তর আমেরিকায় ‘প্রিয়তমা’

তিনি নেটিজেনদের এমন আচরণ নিয়ে তার কোন মাথা ব্যথা নেই বলে জানিয়েছেন এই তারকা। সম্প্রতি এক অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়ে নিজের ভাবনার কথা জানিয়েছেন মিথিলা।

এ সময় সঞ্চালক তাকে প্রশ্ন করেন, আপনি যাই করেন না কেন, সোশ্যাল মিডিয়ায় কিছু মানুষ আপনাকে নিয়ে যা খুশি তাই বলবেই। সোশ্যাল মিডিয়ার এই নেগেটিভিটি নিশ্চয়ই এক সময় দারুণ প্রভাব ফেলেছে। এখন পাত্তা না দিলেও ঐ সময় কীভাবে হ্যান্ডেল করতেন?

জবাবে মিথিলা বলেন, সোশ্যাল মিডিয়ায় এসব যারা করে, তারা আসলে কারা? এরা কি মানুষ নাকি রোবট, তা আমি জানি না। ব্যক্তিগত জীবনে আমি সবার সাথে চলি না।

আরও পড়ুন: হেনস্থার শিকার উরফি

অভিনেত্রী জানান, সাধারণত খুব কম মানুষের সাথে আমার চলাফেরা। মানুষের ভিড় এড়িয়ে চলি। এখন পার্টিতেও খুব বেশি যাই না। যার কারণে ব্যক্তিগতভাবে আমাকে খুব কম মানুষ চিনে এবং জানে।

তিনি আরও বলেন, সোশ্যাল মিডিয়ার এই মানুষগুলো আমাকে ভালোভাবে চিনে না বা জানে না। তাই তারা বাইরে থেকে বিভিন্ন অবস্থা দেখে এবং নিজের কল্পনার জগতে আমাকে দাঁড় করায়। প্রত্যেক মানুষের দৃষ্টিভঙ্গি জীবনেরই প্রতিচ্ছবি। এটা আমি মনে করি।

আরও পড়ুন: টিকটক করার সময় নেই

বিষয়টি ব্যাখ্যা মিথিলা বলেন, অন্য একজন মানুষকে কীভাবে দেখছি, সেটা আমার চিন্তা-ভাবনা এবং আমার ব্যক্তিত্বের প্রতিচ্ছবি। যারা আমাকে গালিগালাজ করে, খারাপ কথা বলে, এসব তাদের ব্যক্তিত্বেইর প্রতিচ্ছবি।

তিনি বলেন, এখানে আমার কোনো দায়বদ্ধতা নেই। যারা গালি দিচ্ছে, খারাপ কথা বলছে, হুমকি দিচ্ছে, এসবই তাদের দায়বদ্ধতা। সোশ্যাল মিডিয়া পরিচালনার জন্য আমার ব্যক্তিগত মানুষ আছে, তারাই দেখে। তাই এসব আমাকে আর প্রভাবিত করে না।

আরও পড়ুন: এতটা সাফল্য আশা করিনি

আসলে বাস্তবতা বাস্তবতাই। আমার বাচ্চার খরচ, আমার বাড়ির বিদ্যুৎ বিল আমাকে আয় করতে হয়। সেটা অন্য কেউ করে দেয় না। আমারটা আমাকেই করতে হয়।

মিথিলা বলেন, ওরা কে কি বলছে, তাতে আমার কিছু যায়-আসে না।

সান নিউজ/এমএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা