ছবি: সংগৃহীত
বিনোদন

পরীমণির দুয়ারে শরিফুল রাজ

বিনোদন ডেস্ক: দাম্পত্য জীবনের ঝামেলা চলছে, তাতে কী? বিপদে পড়লে সবার আগে প্রিয়জনের কথাই মনে পড়ে। এবার ঢাকাই সিনেমার আলোচিত অভিনেতা শরিফুল রাজের বেলায়ও তেমনটাই ঘটলো।

আরও পড়ুন: ‘পরী ভালো অভিনেত্রী’

কলকাতায় গিয়ে বিপদে পড়লেন এই অভিনেতা। অন্যের ফোন থেকে বাধ্য হয়ে কল করেন স্ত্রী পরীমণিকে।

কলকাতার নন্দনে অনুষ্ঠিত হয়েছে পঞ্চম বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। এ উৎসবে দেখা যাবে- ‘বীরকন্যা প্রীতিলতা’, ‘লাল শাড়ি’, ‘গেরিলা’, ‘দামাল’, ‘পরাণ’সহ মোট ২৩ টি সিনেমা।

আরও পড়ুন: মা হতে চান কিয়ারা

এই অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় উড়ে গেছেন বাংলাদেশ অনেক অভিনয়শিল্পী। এদের মধ্যে রয়েছেন শরিফুল রাজও।

শনিবার (২৯ জুলাই) রাতে সিনেমা দেখতে গিয়ে রাজ তার মুঠোফোনটি হারিয়ে ফেলেন। এ সময় চারদিকে অনেক খুঁজেও মেলেনি ফোনটি। এরপর সহকারীর ফোন থেকে স্ত্রী সাথে যোগাযোগ করার চেষ্টা করেন রাজ।

আরও পড়ুন: ফের সমালোচনায় কঙ্গনা

ঘটনাটির সত্যতা জানার জন্য একটি সংবাদ মাধ্যম থেকে পরীমণির সাথে যোগাযোগ করা হয়।

অভিনেত্রী জানান, ফোন হারিয়ে রাজ অন্যের ফোন থেকে তাকে মেসেজ করেছিলেন।

পরীর কথায়, ‘সব সময় ওর আমাকে মনে পড়ে না। যখন প্রয়োজন হয়, তখন সে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করে।

আরও পড়ুন: অপুর ‘লাল শাড়ি’ কলকাতায়

শনিবার কলকাতার শরিফুল রাজ সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে নিজের স্ত্রী ও সন্তানকে মিস করার কথা জানান। ছেলে রাজ্যর বড় হয়ে ওঠা চোখের সামনে দেখতে পারছেন না বলেও আফসোস করেন তিনি।

পরীমণি বলেন, অনেক জায়গায় এই ‘ভালোবাসি’ কথাটি শুনেছি। তবে মুখে ভালোবাসি বললে তো আর হবে না! কাজেও দেখাতে হবে। আর কিছু বলতেই চাই না।

সান নিউজ/এমএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা