ছবি: সংগৃহীত
বিনোদন

বাবা হলেন পলাশ

বিনোদন ডেস্ক: ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ এক পুত্রের বাবা হলেন।

আরও পড়ুন: অপুর ‘লাল শাড়ি’ কলকাতায়

রোববার (৩০ জুলাই) সকাল সাড়ে ৯ টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে এই অভিনেতার স্ত্রী নাফিসা রুম্মান মেহনাজ পুত্রসন্তানের জন্ম দেন।

পলাশ বলেন, আজ সকাল সাড়ে ৯ টায় পুত্রসন্তানের বাবা হয়েছি। আমি খুবই খুশি সন্তান ও তার মা ভালো আছে আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন।

গত বছরের আগস্টে নাফিসা রুম্মান মেহনাজকে বিয়ে করেন পলাশ। ডিসেম্বরে বিয়ের খবর মিডিয়ার সামনে আনেন তারা।

আরও পড়ুন: ‘পরী ভালো অভিনেত্রী’

এ বিষয়ে অভিনেতা বলেন, আমরা বিয়েটা করেছি গত বছরের আগস্টে। তবে সেটা প্রকাশ করেছি ডিসেম্বরে। তাই যারা ভাবছেন বছর না ঘুরতেই বাবা হয়েছি কিভাবে, তারা ভুল ভাবছেন।

অভিনেতার স্ত্রী নাফিসা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়ন করছেন। পাশাপাশি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন। দুজন আগে থেকে পরিচিত ছিলেন। দির্ঘদিন ভালোবাসার পর পরিবারের সম্মতিতেই বিয়ে করেছেন এই জুটি।

আরও পড়ুন: ৭৫ তম এমি অ্যাওয়ার্ড স্থগিত

অভিনেতা জিয়াউল হক পলাশকে সর্বশেষ দেখা গেছে ঈদুল আজহায় ‘কিডনি’ ও ‘ফিমেল ৩’ নাটকে। ঈদের সর্বাধিক সাড়া পাওয়া নাটকের তালিকায় রয়েছে এই নাটক দুটি।

পলাশের জনপ্রিয়তা এসেছে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর কাবিলা চরিত্রটির কারণে। বর্তমানে অভিনয়ের পাশাপাশি নির্মাণেও ব্যস্ত হয়েছেন এই জনপ্রিয় অভিনেতা।

সান নিউজ/এমএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা