ছবি: সংগৃহীত
বিনোদন

মা হতে চান কিয়ারা 

বিনোদন ডেস্ক: চলতি বছরের ফেব্রুয়ারিতে বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা ও অভিনেত্রী কিয়ারা আদবানি বিয়ে করেন। ৫ মাস হয়েছে তাদের দাম্পত্য জীবনের।

আরও পড়ুন: কিয়ারার লাল জ্যাকেটের মূল্য কত!

এবার মা হতে চান এই অভিনেত্রী। এর পেছনে রয়েছে অভিনব কারণ।

এক সাক্ষাৎকারে কিয়ারা বলেন, মা হতে চান তিনি। কারণ শুধু মাত্র খাওয়ার জন্য। চেহারা ও যৌবন ধরে রাখার জন্য খাওয়া দাওয়ার নানা বিধি-নিষেধ মানতে হয় তারকাদের। নিয়মের এক ফোঁটা এদিক-সেদিক হলেই ওজন বাড়ার চিন্তায় থাকতে হয়। নুন থেকে চিনি সব কিছুতেই কড়াকড়ি।

অভিনেত্রী আরও জানান, তিনি মা হতে চান এই কারণে যে, সেই সময় যেমন ইচ্ছা খাবার খেতে পারবেন।

আরও পড়ুন: অপুকে নিয়ে যা বললেন ইধিকা

তিনি বলেন, ছেলে-মেয়ে নিয়ে কোনো বিশেষ বাছবিচার নেই তার। তিনি শুধু সুস্থ সন্তান চান।

প্রসঙ্গত, সিদ্ধার্থ ও কিয়ারার পরিচয় বহু বছরের। ২০১৮ সালে ওটিটি প্ল্যাটফর্মে ‘লাস্ট স্টোরিজ’ ছবিটি মুক্তি পায়। কিয়ারা ঐ ছবিতে অভিনয় করেছিলেন। ছবিটির সাফল্য উদযাপন করতে এক পার্টির আয়োজন করা হয়। সেই পার্টিতে সিদ্ধার্থও এসে ছিলেন।

সেখান থেকেই আলাপ হয় তাদের। ঐ পার্টি থেকে সিদ্ধার্থ ও কিয়ারার বন্ধুত্ব হয়। বন্ধুত্ব প্রেমে রূপ নেয় ‘শেরশাহ’ ছবির শুটিংয়ের সময়। সবশেষ পরিচালক কর্ণ জোহরের ঘটকালিতে চার হাত এক হয় তাদের।

সান নিউজ/এএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা