ছবি: সংগৃহীত
বিনোদন

দামি উপহার পেলেন কৌশান

বিনোদন ডেস্ক: ২২ লাখ টাকা মূল্যের নতুন গাড়ি উপহার পেলেন টলিউড অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়। এ উপহারটি তিনি তার বাবার কাছ থেকেই পেয়েছেন।

আরও পড়ুন: কেমন আছেন কিংবদন্তি প্রবীর মিত্র

কৌশানি সোশ্যাল মিডিয়ায় সরাসরি গাড়িটির ছবি পোস্ট করেননি। তবে তিনি ইনস্টা স্টোরিতে এ সুখবর জানিয়েছেন।

এ বছর মার্চ মাসে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত কুন্তল ঘোষের সাথে জড়িয়ে বেজায় বিপাকে পড়তে হয়েছিল অভিনেতা বনি সেনগুপ্তকে। গাড়ি কেনা নিয়ে কুন্তলের সাথে আর্থিক লেনদেনের তথ্য পেয়েই ইডির কড়া নজরদারিতে পড়েছিলেন ইন্ডাস্ট্রির ‘মোস্ট লিডিং হিরো।

আরও পড়ুন: বুবলীকে চয়নিকার খোলা চিঠি

এতে রাজনীতির পাশাপাশি নেট জুড়ে তোলপাড় হয় তখন।

বনি সেনগুপ্তর সেই গাড়িবিতর্ক অতীত হওয়ার পর এবার মাস কয়েক ঘুরতে না ঘুরতেই প্রেমিকা কৌশানি মুখোপাধ্যায়ের কালেকশনে এলো সাদা রঙা ‘কিয়া কারেনস’-এর নতুন গাড়ি।

কৌশানি জানান, বহুমূল্য সেই গাড়ি তার বাবার কাছ থেকে পেয়েছেন তিনি, বনির কাছ থেকে নয়।

আরও পড়ুন: অনাথ শব্দটা গালির মতো

সেকথা কৌশানি ছবি শেয়ার করে নিজেই জানিয়ে দিলেন।

কলকাতায় অন রোড এই গাড়ির দাম বর্তমানে ২২-২৩ লাখ টাকা।

কৌশানি আদুরে ক্যাপশনে লিখেছেন, ‘বাবা আমাকে নতুন বেবি কিনে দিলেন। আর আমি সেটা দেখাচ্ছি, খুব খুশি।’

আরও পড়ুন: অপুকে নিয়ে যা বললেন ইধিকা

তার এই সুখবরে নেটমাধ্যমে কটাক্ষ শুনতে হলো। অনেকেই লিখেছেন, কার টাকায় কিনলে গাড়ি? আবার কেউ লেখেন, এটা আবার কার কাটমানির টাকা?

কৌশানি অবশ্য এ সমালোচনাকে একদমই গায়ে মাখছেন না। লাল অফ শোল্ডার গাউনে তিনি হাসিমুখে গাড়ির সামনে দাঁড়িয়ে পোজ দেন। বাবার সাথে ছবি তোলার সাথে এ দিন তার পাশে দেখা যায় প্রেমিক বনি সেনগুপ্তকেও।

সান নিউজ/এমএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা