ছবি: সংগৃহীত
বিনোদন

অনাথ শব্দটা গালির মতো

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি খুব অল্প বয়েস মাকে হারিয়েছিলেন। তারপর নানা ও বাবার কাছেই বড় হয়েছেন তিনি।

আরও পড়ুন: ‘বার্বি’ একাধিক দেশে নিষিদ্ধ!

এই অভিনেত্রীর ক্যারিয়ারে অনেক প্রাপ্তি, সাফল্য থাকলেও তার মা এসব দেখে যেতে পারেননি।

এ নিয়ে আজ ও যন্ত্রণায় ভুগেন পরীমণি। মায়ের ভালোবাসা থেকে তিনি ছোট থেকেই বঞ্চিত। তবে নিজেকে অনাথ মনে করতে নারাজ এই নায়িকা। তার কাছে অনাথ শব্দটা গালির মতো।

আরও পড়ুন: স্বামী-সন্তান নিয়ে জীবন কাটাতে চাই

পরীমণি বলেন, আমি ছোট থেকে অনাথ শব্দটার সাথে পরিচিত নই। মা যে বেঁচে নেই, সেটা আমার পরিবার কখনো বুঝতে দেয়নি। আমি ছোট থেকেই আলাদা ভাবে বড় হয়েছি। সেটা আমার পরিবারেরই অবদান।

অভিনেত্রী বলেন, আমার কাছে অনাথ শব্দটা একটা গালির মতো। যারা অনাথ তাদের অনেক কিছুর মধ্যে দিয়ে যেতে হয়, কত কি সহ্য করতে হয়, সেটা কেবল তারাই জানে।

আরও পড়ুন: কলকাতায় ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’

বরাবরই পরীমণিকে এতিম-অনাথ শিশুদের পাশে দাড়াতে দেখা গেছে।

বর্তমানে ২ অসহায় শিশু মরিয়ম ও নূরের সাহায্য এগিয়ে আসেন এই অভিনেত্রী। রিকশাচালক বাবার ২ কন্যাকে নিজ ছেলে রাজ্যর সাথে লালন-পালনের করতে চান তিনি।

আরও পড়ুন: সানির জীবনের বড় ভুল!

পরীমণির জগত জুড়ে এখন শুধু তার ছেলে শাহীম মুহাম্মদ রাজ্য। তার সকল ব্যস্ততা ও আয়োজন শুধু রাজ্যকে নিয়ে। এদিকে স্বামী শরিফুল রাজের সাথে বিচ্ছেদ নিয়ে দর্শকের বিতর্কের মুখে পড়েছেন এই নায়িকা।

সান নিউজ/এমএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা