তাপসী পান্নু
বিনোদন

অসভ্যতা না করলে চেঁচাবো না

সান নিউজ ডেস্ক: জনপ্রিয় অভিনেত্রী তাপসী পান্নু। তার মেজাজ সম্পর্কে বলিউডের প্রায় সবারই জানা। বেশ রাগী স্বভাবের।

আরও পড়ুন: আমি এগুলোকে পাত্তা দেই না

তাকে কেউ বিরক্ত করলে ছেড়ে কথা বলেন না। সরাসরি শুনিয়ে দেন কয়েকটা কথা। এই বিষয় সাংবাদিকরাও জানেন।

তাই তো দিওয়ালির একটি অনুষ্ঠানে যখন চিত্রগ্রাহকরা তার ছবি তুলতে যাবেন তখন কেউ একজন তাপসীকে বলে উঠলেন, আজ রেগে যাবেন না প্লিজ।

এসময় হেসে তাপসী পান্নু বলেন, অসভ্যতা না করলে আমিও চেঁচাবো না। এটা সহজ ব্যাপার।

মূলত পাপারাৎজিদের নিয়ে বিরক্ত তাপসী পান্নু। প্রায় সময় পাপারাৎজিদের ওপর রেগে যান তিনি। সম্প্রতি থ্রিলার ছবি ‘দোবারা’য় দেখা গেছে তাপসীকে। সামনে শাহরুখ খানের সঙ্গে ‘ডাংকি’ ছবিতে তাকে।

আরও পড়ুন: বিয়ের বিষয়টি গোপন রাখতে বলিনি

প্রসঙ্গত, রাঘবেন্দ্র রাও পরিচালিত ২০১০ সালের ঝুম্মান্ডি নাডাম তেলুগু চলচ্চিত্রের মাধ্যমে সিনেমায় অভিষেক ঘটে তাপসীর। এরপর তিনি কয়েকটি চলচ্চিত্রে কাজ করেন যেমন, ২০১১ সালে আদুকালাম, ভাস্তাধু না রাজু এবং মি. পারফেক্ট। তার তামিল আদুকালাম চলচ্চিত্র ৫৮তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে ছয়টি পুরস্কার জিতে নেয়। তিনি এছাড়াও মালয়ালম এবং হিন্দি চলচ্চিত্রে কাজ করেছেন।

আরম্ভাম (২০১৩) তামিল চলচ্চিত্রে অবদানের জন্য তিনি ২০১৪ এডিসন পুরস্কার অনুষ্ঠানে সর্বাধিক অত্যুৎসাহী সঞ্চালক-নারী পুরস্কার জেতেন। ২০১৫ সালে, তিনি সামালোচকীয় এবং বাণিজ্যিকভাবে সফল বেবি চলচ্চিত্রে কাজ শুরু করেন। ২০১৬ সালে, তিনি পিংক চলচ্চিত্রে প্রধান ভূমিকায় অভিনয় করেন। ২০১৭ সালে, প্রধান ভূমিকায় অভিনয় করেন নাম শাবানা চলচ্চিত্রে, যেটি ২০১৫ সালের বেবি চলচ্চিত্রের প্রিকুএল। ২০১৭ সালে তিনি দা গাজি অ্যাটাক যুদ্ধ চলচ্চিত্র এবং জুড়ওয়া ২ কমেডি চলচ্চিত্রে কাজ করেন। তার সর্বাধিক বাণিজ্যিক সাফল্যর্জিত চলচ্চিত্রের মধ্যে রয়েছে জুড়ওয়া ২ (২০১৭) এবং মিশন মঙ্গল (২০১৯)। ২০১৯ সালে ষাণ্ড কি আঁখ জীবনীচলচ্চিত্রে সেপ্টোগেনারিয় শার্পশুটার প্রকাশি তোমার চরিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার সমালোচক পুরস্কার পেয়েছিলেন। ফোর্বস ইন্ডিয়া সেলিব্রিটি ১০০ তালিকায় ২০১৮ সালে তিনি ৬৮তম স্থানে এবং ২০১৯ সালে ৬৭তম স্থানে অন্তর্ভুক্ত ছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা