বিনোদন

মালাইকা-অর্জুনের দূরত্ব বাড়ছে?

বিনোদন ডেস্ক: মাসখানেক ধরে বলিউড সরগরম মালাইকা অরোরা ও অর্জুন কাপূরের বিচ্ছেদের গুঞ্জনে। কয়েক মাস আগেই কানাঘুষো শোনা যায়, যুগলের এত বছরের সম্পর্কে নাকি ফাটল ধরেছে। অর্জুনের পরিবারের একাধিক সদস্যকে সামাজিকমাধ্যমের পাতায় ‘আনফলো’ করে দেন মালাইকা। তাতেই সম্পর্কের সমীকরণ নিয়ে সন্দেহ আরও বেড়ে যায়।

আরও পড়ুন: বিয়ে ভাঙা নিয়ে মুখ খুললেন সামান্থা

আগস্ট মাসের শেষের দিকে বিচ্ছেদের সেই জল্পনা ধামাচাপা দেওয়ার মরিয়া চেষ্টাও করেন মালাইকা ও অর্জুন। এক রবিবার মালাইকাকে সঙ্গে নিয়ে লাঞ্চ ডেটেও গিয়েছিলেন বনি-পুত্র। সেই দিন আবার ডিনার ডেটেও দেখা যায় যুগলকে। তারপর গোটা সেপ্টেম্বর মাসে এক বারও একসঙ্গে দেখা যায়নি যুগলকে। অক্টোবরের শুরুতে এক অনুষ্ঠানে এক ফ্রেমে ধরা দেন মালাইকা ও অর্জুন। তবে তাও স্রেফ পেশাগত দায়বদ্ধতার খাতিরে। সম্প্রতি মালাইকার জন্মদিনেও দেখা মেলেনি অর্জুনের। দুবাইয়ে একাই নিজের জন্মদিন উদযাপন করেন অভিনেত্রী। এ বার দীপাবলির উৎসবেও অর্জুনহীন মালাইকা।

আরও পড়ুন: শাকিবে মজলেন সোনাল

আলোর উৎসব উপলক্ষে গত সপ্তাহে সেজে উঠেছিল বলিপাড়া। একাধিক পার্টিতে দেখা গিয়েছিল বিনোদন জগতের নামজাদা তারকাদের। সম্প্রতি কাপূরদের আয়োজিত পার্টিতে উপস্থিত ছিলেন অর্জুনও। সেখানে দেখা মেলেনি মালাইকার। পরিবার ও বোন অমৃতা অরোরার সঙ্গে চলতি বছরের দীপাবলি উদযাপন করলেন মালাইকা। সেই দিনেও তার পাশে নেই অর্জুন। তবে সামাজিকমাধ্যমের পাতায় ছবি পোস্ট করতেই সেই ছবিতে ‘লাইক’ দিতে ভোলেননি বনি-পুত্র। সম্পর্কের সমীকরণে কিছু বদল এলেও এখনও যে একে অপরের হাত ছাড়েননি তারা, সেই প্রমাণই বোধ হয় আরও একবার দিলেন অর্জুন, দাবি নেটাগরিকদের। খবর, কাপূর পরিবারে দীপাবলি উপলক্ষে পুজো থাকার কারণেই নাকি মালাইকার সঙ্গে থাকতে পারেননি অর্জুন।

আরও পড়ুন: প্রথম দিনে ‘টাইগার ৩’র আয়

১৯৯৮ সালে সালমান খানের ভাই আরবাজ খানের সঙ্গে গাঁটছড়া বাঁধেন মালাইকা। ২০১৬ সালে সেই সম্পর্কে চিড় ধরে। ১৮ বছরের দাম্পত্যে ইতি টেনে বিবাহবিচ্ছেদের পথে হাঁটেন আরবাজ এবং মালাইকা। তার বছর দুয়েকের মধ্যে নতুন করে প্রেমে পড়েন মালাইকা। বয়সে ১২ বছরের ছোট অর্জুনের সঙ্গে তার সমীকরণ ততদিনে বলিপাড়ার ‘ওপেন সিক্রেট’। শেষ পর্যন্ত ২০১৯ সালে সামাজিকমাধ্যমের পাতায় নিজেদের সম্পর্কে সিলমোহর দেন মালাইকা-অর্জুন।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা