বিএফডিসি
বিনোদন

বদলে যাচ্ছে এফডিসির প্রবেশপথ

বিনোদন ডেস্ক: বাংলাদেশ চলচ্চিত্র ডেভেলপমেন্ট করপোরেশনের (বিএফডিসি) প্রবেশপথ বদলে যাচ্ছে। বিএফডিসিতে মাল্টিপ্লেক্স নির্মাণকাজের জন্য অস্থায়ীভাবে গেট পরিবর্তন হবে বলে নিশ্চিত হওয়া গেছে ৷ বর্তমানে যেখানে মূল ফটক রয়েছে সেটি বন্ধ হবে শিগগির।

নির্মাণকাজ চলাকালীন এফডিসিতে প্রবেশ করতে ব্যবহার করা হবে পুরোনো গেট। এফডিসির মসজিদ ঘেঁষে বর্তমান দীপ্ত টিভির কার্যালয়ের পাশে অবস্থিত সেই গেট। এ গেট নিয়েই যাত্রা করেছিল এফডিসি।

রোববার (২০ ফেব্রুয়ারি) জানা যায়, মসজিদ ঘেঁষে গেটের পাশেই হবে নিরাপত্তা রুম।

এফডিসির নিরাপত্তা কর্মকর্তারা জানান, আগামী মাসের মধ্যেই বর্তমান গেটটি বন্ধ করে পুরোনো গেট চালু করা হবে ৷

আরও পড়ুন: বিএনপি থেকে আক্তারুজ্জামানকে বহিষ্কার

পরে সাবেক রাষ্ট্রপতি হুসেন মুহাম্মদ এরশাদ তার শাসনামলে চলচ্চিত্রকর্মীদের দাবির মুখে সেই গেটটি বন্ধ করে হাতিরঝিল লেকের বিপরীত পাশে গেট তৈরি করে দেন। এবার এফডিসিতে নির্মাণকাজের জন্য এই গেটটি বন্ধ করে দেওয়া হবে।

মাল্টিপ্লেক্স নির্মাণ শেষ না হওয়া পর্যন্ত প্রায় দুই বছর পুরোনো গেট দিয়েই এফডিসিতে যাতায়াত করবেন সংশ্লিষ্টরা।

মাল্টিপ্লেক্স নির্মাণের পর বর্তমানে কড়ইতলার পাশে যে পাবলিক টয়লেট রয়েছে সেখানে হবে এফডিসিতে প্রবেশের নতুন ও স্থায়ী গেট৷ এটি শুধু এফডিসির মানুষদের জন্য বরাদ্দ থাকবে। মাল্টিপ্লেক্স ব্যবহারকারীদের জন্য বর্তমান মূল ফটকের পাশেই হবে আলাদা গেট। মাল্টিপ্লেক্স থেকেও চলচ্চিত্রকর্মীদের এফডিসিতে প্রবেশের আলাদা ব্যবস্থা থাকবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা