ইয়ামি গৌতম
বিনোদন

অভিনয় দিয়েই অবস্থান ধরে রাখতে চাই

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম প্রতিটি সিনেমায় নিজেকে ভিন্ন ভিন্নরূপে উপস্থাপন করছেন। অভিনয়ে চরিত্র নির্বাচনের ক্ষেত্রে বরাবরই আপোষহীন তিনি। এই অভিনেত্রী তার সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমাগুলোতে এরই যথেষ্ট প্রমাণ রেখেছেন ।

গত বৃহস্পতিবার ( ১৭ ফেব্রুয়ারি) মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘এ থার্সডে’। সিনেমাটিতে ইয়ামির চরিত্র ও অভিনয় দারুণ প্রশংসিত হচ্ছে দর্শকমহল ও সিনেবোদ্ধাদের কাছে। ভক্তদের এমন প্রশংসায় রীতিমতো উচ্ছ্বসিত ইয়ামি গৌতম।

ইয়ামি জানান, ‘আমি শুরু থেকেই ব্যতিক্রমী চরিত্রে অভিনয় করার চেষ্টা করছি। এবারও সেই ধারাবাহিকতা রক্ষা করেছি।

কারণ দর্শকরা আমার থেকে নতুন কিছু প্রত্যাশা করেন। দর্শক-বোদ্ধার এমন প্রশংসায় মনে হচ্ছে সত্যি অভিনেত্রী হতে পেরেছি।

সবার প্রত্যাশা পূরণ করতে পেরে খুবই ভালো লাগছে। ভিন্ন কিছু করার এই চেষ্টা অব্যাহত থাকবে। আমি অভিনয় দিয়েই অবস্থান ধরে রাখতে চাই।’

তিনি চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় প্রসঙ্গে জানান, ‘এখন অনেকেই একাধিক কাজ নিয়ে ব্যস্ত আছেন। তবে সবাইকে প্রতিটি কাজে ভিন্নতা আনার পাশাপাশি সাবলীল অভিনয় দিয়ে আকর্ষণীয় করে তোলার চ্যালেঞ্জ নিতে হবে।

এই চ্যালেঞ্জগুলো ভালো অভিনেতা হতে সাহায্য করে। একে অন্যের সঙ্গে কাজের প্রতিযোগিতা থাকলে নিজের কাজটিও সুন্দর হয় এবং দর্শকরা অন্যদের থেকে আপনাকে আলাদাভাবে গ্রহণ করেন।’

প্রসঙ্গত, ‘এ থার্সডে’ সিনেমাটিতে একজন শিক্ষিকার ভূমিকায় অভিনয় করেছেন ইয়ামি। যিনি ১৬ জন শিশুকে জিম্মি করেন। সিনেমাটি পরিচালনা করেছেন বেহজাদ খাম্বাটা।

১৯৮৮ সালের ২৮ নভেম্বর ভারতের বিলাসপুরের হিমাচল প্রদেশে জন্মগ্রহন করেন ইয়ামি গৌতম। তিনি একজন অভিনেত্রী যিনি পাঞ্জাবি, তামিল, তেলুগু, মালয়ালম, কন্নড় এবং হিন্দি ভাষার চলচ্চিত্রে অভিনয় করেছেন।

আরও পড়ুন: গ্রিসে ফেরি দুর্ঘটনা, নিখোঁজ ১২

তিনি পরিচালক মুকেশ গৌতমের কন্যা এবং সুরেলি গৌতমের বোন।

প্রসঙ্গত, গৌতম প্রাথমিকভাবে ভারতীয় টেলিভিশন বাণিজ্যিক এবং সোপ অপেরা যেমন চান্দ কে পার চালো (২০০৮), রাজকুমার আরিয়ান (২০০৮), উয়ে পেয়ার না হোগা কাম (২০০৯) এবং মীথি চোরি ন. ১ (২০১০) ইত্যাদি ধারাবাহিকে অভিনয় করেছেন।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মা...

অপ্রতিরোধ্য বার্সেলোনাকে থামাবে কে?

লা লিগায় যেন থামছেই না বার্সেলোনা। মৌসুমের প্রথম সাত ম্যাচে সাত জয় তুলে নিয়েছ...

গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে জনগণ যে...

ভারতকে হটিয়ে শিরোপা জিতল ইংল্যান্ড

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ভারতকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্...

পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে আয়াতুল ইসলাম সাইহান (১২) ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা