আজমেরী হক বাঁধন
বিনোদন

বলিউডে পা রাখলেন বাঁধন

বিনোদন ডেস্ক: বলিউডের অন্যতম নির্মাতা বিশাল ভরদ্বাজের ‘খুফিয়া’ সিনেমা দিয়ে বলিউডে অভিষিক্ত হচ্ছেন ঢাকাই অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এই ছবির শুটিংয়ের জন্য তিনি এখন মুম্বাইতে অবস্থান করছেন।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাঁধন নিজেই। যদিও এই বিষয়ে বিস্তারিত বলার জন্য আরও দু’দিন সময় চেয়েছেন। তবে কাজের বিষয়টি আরও স্পষ্ট করেন নির্মাতা বিশাল নিজেই।

বৃহস্পতিবার দুপুরে (১৪ অক্টোবর) ইনস্টাগ্রামে বাঁধনের সঙ্গে একটি সেলফি শেয়ার করে বিশাল লেখেন, ‘সো ডেলাইটেড টু হ্যাভ দিস গর্জিয়াস অ্যাক্টর ফ্রম বাংলাদেশ’।

এদিকে এই ছবির জন্য ঢাকার একজন নায়িকা লাগবে, সেই দাবি নিয়ে বিশাল প্রথমে প্রস্তাব পাঠান বিদ্যা সিনহা মিমের কাছে। এরপর মেহজাবীনকেও একই প্রস্তাব দিয়ে ব্যর্থ হয়েছেন ‘মকবুল’, ‘ইশকিয়া’, ‘কামিনে’, ‘হায়দার’, ‘ওমকারা’-খ্যাত এই নির্মাতা। দুই অভিনেত্রীরই একই মন্তব্য, ছবিটির গল্পের সঙ্গে নেতিবাচকভাবে জড়িয়ে আছে বাংলাদেশের নাম। গুঞ্জন রয়েছে একই প্রস্তাব ছিলো জয়া আহসানের কাছেও।

তবে বিশাল ভরদ্বাজের প্রস্তাবটি লুফে নেন ‘রেহানা মরিয়ম নূর’-খ্যাত আজমেরী হক বাঁধন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা