বিনোদন

খোঁজ খবর নিয়েই চুক্তিবদ্ধ হয়েছি

বিনোদন ডেস্ক: ই-কমার্স প্রতিষ্ঠান ‘লেট’স গো মার্ট’ এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হওয়ায় সমালোচনার মুখে অভিনেত্রী বিদ্যা সিনহা মিম বলেছেন, বিস্তারিত জেনে ও খোঁজ খবর করেই প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত হয়েছি। আমার কাছে ভালো মনে হয়েছে। কিছুদিন ধরে দেশের মানুষের মাঝে ই-কমার্স নিয়ে যে ধারণা সেটা পাল্টেও দিতে পারে এই প্রতিষ্ঠান।

তিনি আরও বলেন, তাছাড়া খারাপ কিছু ঘটলে তো এটা যে কোনো যে মাধ্যমেই ঘটতে পারে। আমার কাছে এই প্রতিষ্ঠানের পরিকল্পনা ভালো লেগেছে। যদি খারাপ কিছু মনে হতো তাহলে যুক্ত হতাম না।

প্রসঙ্গত, সম্প্রতি ঘটে যাওয়া ঘটনাগুলো ই-কমার্স ব্যবসা সম্পর্কে বিরূপ ধারণার মধ্যে ‘নেভার লেট গো অব ইউর নিডস’ স্লোগানকে সামনে রেখে বিজনেস টু কাস্টমার মডেল নিয়ে দেশের বাজারে আসতে যাচ্ছে ‘লেট’স গো মার্ট’। এর প্রচারে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। বিষয়টি তাকে সমালোচনার মুখেও ফেলেছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা