আরিয়ান খান
বিনোদন

জামিন মেলেনি শাহরুখপুত্রের

বিনোদন ডেস্ক: মুম্বাই থেকে গোয়াগামী একটি বিলাসবহুল ক্রুজে অভিযান চালিয়ে সেখান থেকে ৩ অক্টোবর বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। এরপর থেকেই তার জামিনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন শাহরুখ খান। কিন্তু মেলেনি জামিন।

সোমবার (৪ অক্টোবর) ভারতের মুম্বাইয়ের আদালত জানিয়ে দিলেন, আগামী ৭ অক্টোবর পর্যন্ত তাকে এনসিবির হেফাজতে থাকতে হবে। খবর আনন্দবাজারের।

এর আগে আরিয়ানের জামিনের আবেদন করেন তার আইনজীবী সতীশ মানশিণ্ডে। শাহরুখই তার ছেলের জন্য মুম্বাইয়ের প্রভাবশালী এই আইনজীবীকে নিয়োগ দেন।

এনসিবির আইনজীবীরা দাবি করেন, আরিয়ানের ফোন থেকে নথি পাওয়া গেছে। যে কারণে তদন্তের স্বার্থে তাদের হেফাজতে তাকে রাখা প্রয়োজন।

এদিকে ছেলে গ্রেফতারের পর চিন্তিত শাহরুখ খান ও গৌরী। ইতোমধ্যে স্পেনে শুটিংয়ে যাওয়ার সিদ্ধান্ত স্থগিত করেন কিং খান। তিনি ছুটে যান ছেলের কাছে।

এনসিবি বলছে, আরিয়ানের সঙ্গে মাত্র দুই মিনিট কথা বলতে পেরেছেন শাহরুখ খান। এ সময় বাবার সামনে না কি কাঁদতে থাকেন আরিয়ান।

আরিয়ানের গ্রেফতারি পরোয়ানায় লেখা রয়েছে, ৩০ গ্রাম কোকেন, ২১ গ্রাম চরস, ২২টি এমডিএমএ বড়ি এবং নগদ ১ লাখ ৩৩ হাজার রুপি উদ্ধার হয়েছে মুম্বাই থেকে গোয়াগামী সেই প্রমোদতরী থেকে।

শাহরুখ-গৌরী দম্পতির প্রথম সন্তান আরিয়ান খান। ১৯৯৭ সালে জন্মগ্রহণ করেন তিনি। পড়াশোনা করছেন ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ায়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা